ভারতের ইনিংসে হাফ সেঞ্চুরি, সেঞ্চুরির ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৩, ১৮:১৯আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৮:৫৫

বিশ্বকাপে নেদারল্যান্ডসকে পেয়ে রান উৎসব করলো ভারত। স্বাগতিকদের ব্যাটিং লাইনের প্রথম পাঁচ ব্যাটারই খেলেছে পঞ্চাশ ছাড়ানো ইনিংস। তাদের মধ্যে দুজন করেছেন সেঞ্চুরি।

বেঙ্গালুরুতে টসে জিতে ব্যাটিং নিয়ে ভারত বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ করেছে। স্কোর ৪ উইকেটে ৪১০ রান। তাতে প্রথম পাঁচজনই অবদান রেখেছেন পঞ্চাশের বেশি রান করে, যা বিশ্বকাপে প্রথম ও ওয়ানডে ইতিহাসে তৃতীয়বার।

শুবমান গিলের সঙ্গে রোহিত শর্মা ১২তম ওভারে একশ রানের জুটি গড়েন। গিল ৫১ রান করে থামলে ভাঙে এই জুটি। রোহিত বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বিরাট কোহলিকে। তবে ৫৪ বলে ৬১ রান করে রেকর্ড গড়েছেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৫০৩ রান করেছেন রোহিত। তাছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপে পাঁচশর বেশি রান করার কৃতিত্ব গড়লেন তিনি। তাকে আউট করে নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন বাস ডি লিড।

শ্রেয়াস আইয়ারকে নিয়ে কোহলি দলগত স্কোর দুইশতে নেন। তারপর থামতে হয় তাকে। এই বিশ্বকাপে সপ্তম হাফ সেঞ্চুরিতে এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলা শচীন টেন্ডুলকার ও সাকিব আল হাসানের পাশে বসেছেন কোহলি। তিনি ৫৬ বলে ৫১ রান করেন।

দুইশ রানে তৃতীয় উইকেট হারানোর পর ভারত আইয়ার ও লোকেশ রাহুলের জুটিতে ইনিংস শেষ করার পথে ছিল। তারা দুজনে দুইশর বেশি রান তোলেন, দুজনেই করেন সেঞ্চুরি। শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা মেরে শতকে পৌঁছান রাহুল, তাতে স্কোরও চারশ ছাড়ায়। ৬২ বলে ভারতের হয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করেন এই ব্যাটার। এই আসরেই ৬৩ বলে রোহিতের সে্ঞ্চুরির রেকর্ড ভাঙলেন রাহুল। ইনিংসের এক বল বাকি থাকতে আউট হন তিনি, ৬৪ বলে ১১ চার ও ৪ ছয়ে ১০২ রান করেন। আইয়ার ও রাহুলের জুটি ছিল ২০৮ রানের। ৯৪ বলে ১০ চার ও ৫ ছয়ে ১২৮ রানে অপরাজিত ছিলেন আইয়ার।

নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন ডি লিড।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান