৬ বলে ৬ উইকেট নিয়ে ম্যাচ জেতালেন অস্ট্রেলিয়ান এক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, ১২:৪৭আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৭:০২

গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। প্রতি বলেই যে রোমাঞ্চ লুকিয়ে থাকে সেটা প্রমাণিত হলো আবারও। অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে শেষ ৬ বলে ৬ উইকেট নিয়ে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন একজন।

ম্যাচটা ছিল গোল্ড কোস্ট প্রিমিয়ার লিগ ডিভিশন-৩ এর। তখন জয়ের পথে ছিল সারফার্স প্যারাডাইস। ৪০ ওভারের ম্যাচটিতে মুডগ্রিবার দেওয়া ১৭৮ রান তাড়া করতে নেমে শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ৫ রান। হাতে ৬ উইকেট।

মুডগ্রিবা তখনও ভাবতে পারেনি শেষ ওভারে তাদের অধিনায়ক গ্যারেথ মরগান দলটির জন্য কী জমিয়ে রেখেছেন। নিজে বল করতে এসে নাটকীয়ভাবে ধস নামান প্রতিপক্ষ ইনিংসের। প্রথম বলেই তুলে নেন ৬৫ রানে দলকে এগিয়ে নিতে থাকা ওপেনার জ্যাক গারল্যান্ডের উইকেট। তার পর টানা ৫ বলে পরবর্তী পাঁচ ব্যাটারকে গোল্ডেন ডাকে সাজঘরে পাঠিয়েছেন। প্রথম চারটি ছিল ক্যাচ আউট। বাকি দুটি বোল্ড। 

অবিশ্বাস্য ও দুর্লভ এই কীর্তির পর মরগান গোল্ড কোস্ট বুলেটিনকে বলেছেন, ‘সত্যিই মজার ছিল। তখন আম্পায়ার আমাকে বলছিল, আমাকে হ্যাটট্রিক কিংবা এমন কিছু করতে হবে ম্যাচ জেতার জন্য। শেষ পর্যন্ত অবিশ্বাস্য ব্যাপারটি হয়ে যাওয়ার পর সে শুধু আমার দিকে বিস্ময়ে তাকিয়ে ছিল। ব্যাপারটা খুবই পরাবাস্তব।’ 

পেশাদার ক্রিকেটে অবশ্য এক ওভারে ৬ উইকেট নেওয়ার কীর্তি নেই। সর্বোচ্চ ৫ উইকেট নেওয়ার নজির আছে। যার একটি করেছেন নিউজিল্যান্ডের নিল ওয়াগনার (২০১১ সালে), একটি বাংলাদেশের আল আমিন হোসেন (২০১৩ সালে) এবং আরেকটি ভারতের অভিমন্যু মিথুন (২০১৯ সালে)। 

/এফআইআর/       
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম