চুক্তি বাড়াতে রাজি নন দ্রাবিড়, হেড কোচ হতে আগ্রহী লক্ষ্মণ

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৩, ১৭:৩৪আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৭:৩৪

হেড কোচ হিসেবে ভারতের সঙ্গে বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল রাহুল দ্রাবিড়ের। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সাবেক অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি ভবিষ্যৎ নিয়ে নতুন কিছু ভাবছেন কিনা। তখন পরিষ্কার করে কিছু বলেননি যদিও। তবে ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া বলছে, হেড কোচ হিসেবে আর থাকতে চান না দ্রাবিড়।

পত্রিকাটির এক রিপোর্টে বলা হয়েছে, হেড কোচ হিসেবে আর মেয়াদ বাড়াতে রাজি নন তিনি। দ্রাবিড় এরই মধ্যে নিজের সিদ্ধান্তের কথা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে জানিয়ে দিয়েছেন।

জানা গেছে, পরবর্তী কোচ হিসেবে দ্রাবিড়ের ঘনিষ্ঠ বন্ধু ভিভিএস লক্ষ্মণ দায়িত্ব নিতে যাচ্ছেন। যিনি এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে যাওয়া ভারতের দ্বিতীয় সারির দলকে দেখভাল করছেন।  

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দ্রাবিড়ের জায়গায় দায়িত্ব নিতে ভীষণ আগ্রহী লক্ষ্মণ। ফলে পূর্ণ মেয়াদে চুক্তিবদ্ধ হতে চান তিনি। ইতোমধ্যে দ্রাবিড়ের অনুপস্থিতিতে বিভিন্ন সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার আছে।

আজ শুরু হবে অস্ট্রেলিয়া-ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর পর দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারত।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান