ইংল্যান্ডের কাছে হেরে বাংলাদেশের যুবাদের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৩, ১৫:৫২আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১৫:৫২

চার দলের ওয়ানডে টুর্নামেন্ট খেলতে ভারত সফর গিয়ে আশাহত হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশের পারফরম্যান্স ছিল অস্বস্তিকর। বাংলাদেশ টানা ৫ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। আগামী ২৭ নভেম্বর ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে তৃতীয় স্থান নির্বাচনী ম্যাচে অংশ নেবে তারা।

নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬৮ রানে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। ভারতের মুলাপাদুতে শুরুতে ব্যাট করতে নেমে লুক বেঙ্কেইনস্টেইনের হাফ সেঞ্চুরিতে ২৬৫ রান তোলে ইংল্যান্ড। ১১ চার ও ১ ছক্কায় ৭৮ বলে ৭৯ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। এছাড়া ৪৭ বলে ৪১ রান করেন হামজা শেখ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন রাফিউজ্জামান রাফি। এছাড়া দুটি করে উইকেট পান পারভেজ হোসেন জীবন ও মাহফুজুর রহমান রাব্বি।

জবাব দিতে নেমে ১৯৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তাদের ইনিংস ছিল ৪৩.১ ওভারের। আরিফুল ইসলাম ছাড়া বাংলাদেশের কোনও ব্যাটারই বলার মতো রান পাননি। ৩ চার ও ১ ছক্কায় ৭৮ বলে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন তিনি।

ইংলিশদের হয়ে তিন উইকেট নেন জ্যায়ডন ডেনলি।
 
/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম