আইপিএলের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ ডিসেম্বর ২০২৩, ১৫:৫১আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৫:৫১

আগামী সপ্তাহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে অংশ নিতে ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন। এই তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ। তাছাড়া ৬ জন নিলামে নাম দিলেও জায়গা পেয়েছেন বাংলাদেশের তিনজন।

২০২৪ আইপিএল সামনে রেখে বাংলাদেশের ৬ ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন। মাহমুদউল্লাহ ছাড়া বাকি পাঁচ ক্রিকেটার হলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। জায়গা পাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটারের তিনজনই হচ্ছেন পেসার। আগে আইপিএল খেলা মোস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। 

বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। তাসকিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

প্রসঙ্গত, চূড়ান্ত তালিকায় থাকা ৩৩৩ ক্রিকেটারকে ১৯ ডিসেম্বর দুবাইয়ে তোলা হবে আইপিএলের মিনি নিলামে, যার মধ্যে ২১৪ ক্রিকেটার ভারতের আর বিদেশি ১১৯ জন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম