কখনও না জেতা ট্রফিটা জিততে মুখিয়ে বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:০৯

দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলেই প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বিশ্বকাপ জিতলেও কখনও এশিয়া কাপ জিততে পারেনি। এবার সুযোগ সেই আক্ষেপটা দূর করার। ২০১৯ সালে প্রথমবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের কাছে হারতে হয়েছিল। এবার ভারতকে হারিয়েই ফাইনালে উঠা বাংলাদেশের সামনে সুযোগ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের।

শনিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বলেছেন, ‘আসলে আমাদের দল প্রতিপক্ষ কে, সেটা কখনও দেখে না। সেটা ভারত হোক বা অন্য কোনও দল। আমরা কেবল একটা ক্রিকেট ম্যাচ খেলেছি, আমরা এখানে সফল হয়েছি। প্রতি ম্যাচে জয় আমরা উপভোগ করছি।’ 

আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে এশিয়া মহাদেশের লড়াই জিতে নিজেদের আত্মবিশ্বাসী করে তুলতে চায় বাংলাদেশ। সেই কথাই বললেন অধিনায়ক রাব্বি, ‘এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। সামনে বিশ্বকাপ আছে, এজন্য এখানে খেলতে পারা খুব ভালো হয়েছে। উইকেটগুলো খুব ভালো এখানে। পেসাররা খুব ভালো করছে এখানে। মনে হচ্ছে এখানে আমরা ভালো একটা প্রস্তুতি নিচ্ছি।’

তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও আরব আমিরাত চলতি আসরে দারুণ ক্রিকেট খেলছে। পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে শিরোপার লড়াইয়ে নামার সুযোগ পেয়েছে তারা। তবে বাংলাদেশ গ্রুপ পর্বে আরব আমিরাতকে অনায়াসেই হারিয়েছিল। সেই জয় ফাইনালে বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন বাংলাদেশ যুব দলের সহ-অধিনায়ক আহরার আমিন, ‘বাংলাদেশ কখনও আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতেনি। আমরা যদি জিততে পারি, তবে এটা অনেক বড় অর্জন হবে দেশের জন্য। গত ম্যাচে ভারতের বিপক্ষে যেভাবে খেলেছি, তাতে সবার অবদান আছে। এই কারণে আমরা জিততে পেরেছি এবং ওই ম্যাচ জেতায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। ইনশাআল্লাহ, আগামীকাল আমরা ভালো খেলবো। আমিরাতের সঙ্গে আগেও একটা ম্যাচ খেলেছি এবং জিতেছি। আমি মনে করি, ওটা আমাদের অনেক সাহায্য করবে ওদের খেলোয়াড়দের ব্যাপারে জানতে এবং পরিকল্পনা বুঝেই আমরা খেলার চেষ্টা করবো।’ 

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম