টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ধাক্কা খেলো জিম্বাবুয়ে। চোটের কারণে তাদের বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার, লুক জঙউই ও নেভিল মাদজিভা।
সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ম্যাচ খেলার সময় চোট পান এই ক্রিকেটাররা। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার চামু চিবাবা, পেসার তাওয়ান্দা মুপারিওয়া ও ডোনাল্ড ট্রিপানো। আরব আমিরাতে দলের সঙ্গেই রয়েছেন ট্রিপানো ও চিবাবা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুশীলন ম্যাচে ব্যাটিং করতে গিয়ে বাঁহাতে চোট পান ক্রেমার। একই ম্যাচে আঙুলে চোট পান মাদজিভা। অপরদিকে ক্যাচ ধরতে গিয়ে চোখে চোট পান জঙউই।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে ‘বি’ গ্রুপে খেলবে জিম্বাবুয়ে। তাদের সঙ্গে এই দলে রয়েছে আফগানিস্তান, স্কটল্যান্ড এবং হংকং। নাগপুরে ৮ মার্চ তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং।
/এফআইআর/








