মুজিব, ফারুকি ও নাভিনের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৪, ১১:২৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:২৯

স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আফগান তিন ত্রয়ী মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নাভিন উল হক। তাদের ওপর আনা নিষেধাজ্ঞার শাস্তি শিথিল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নতুন এই সিদ্ধান্তে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির পাশাপাশি বিদেশি লিগে খেলার অনুমতি পাচ্ছেন তারা। তবে শর্ত হচ্ছে এসিবির স্বার্থ ও জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।   

ঘটনাটা ছিল এই কেন্দ্রীয় চুক্তি নিয়েই। ওই তিন তারকা নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে সই করতে রাজি ছিলেন না। চুক্তির বাইরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার প্রতি বাড়তি আগ্রহের কারণেই তারা এমনটা করেছিলেন। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি এসিবি। তারা কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে দেরি করার পাশাপাশি তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়। যার মধ্যে ছিল বিদেশি লিগে খেলার জন্য এনওসি প্রাপ্তিতে দুই বছরের নিষেধাজ্ঞা। তাছাড়া চলমান এনওসিও বাতিল করেছিল।

ওই নিষেধাজ্ঞার কারণে মুজিব তো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার অনুমতিই পাননি। মৌসুম শেষ হয়ে যায় বিগ ব্যাশেও। কিন্তু তার আগে বোর্ডের সঙ্গে সমঝোতা করায় নাভিন ও ফারুকি ঠিকই দলে স্থান পেয়েছিলেন। অবশেষে মুজিব বোর্ডের সঙ্গে যোগাযোগ করায় ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন। 

এসিবি পরে জানিয়েছে, ওই তিন ক্রিকেটার নিঃশর্তে বোর্ডের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। দেশের হয়ে খেলতে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়েছেন তারা। যার ফলশ্রুতিতে এসিবি আগের অবস্থান থেকে সরে এসে তাদের বিদেশি লিগে খেলার জন্য অনুমতি দিচ্ছে। তবে সেটি হবে সীমিত আকারে।

সেখানে আরও বলা হয়, যে তদন্ত কমিটি করা হয়েছিল সেখানে ওই তিনজনকে একটি চূড়ান্ত সতর্কতাসহ শাস্তি হিসেবে বেতন কর্তণের সুপারিশ করা হয়েছে। তাদের সুপারিশে ওই তিনজনের পারফরম্যান্স ও শৃঙ্খলার ওপরও কড়া নজর রাখার কথা বলা হয়েছে।   

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান