ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে নেই ইশান, শামি

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৪, ১২:০০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:০০

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে ভারত। তাতে জায়গা হয়নি ইশান কিশান ও পেসার মোহাম্মদ শামির।

উইকেটকিপার ব্যাটার কিশান ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করেছিলেন। যার প্রভাব পড়েছে আসন্ন সিরিজেও। তাকে বিবেচনায় নেননি নির্বাচকরা। শামির না থাকার কারণ ইনজুরি। এখনও গোড়ালির ইনজুরি থেকে সেরে ওঠার পথে তিনি।

দলে আবার চমকও আছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী উইকেটকিপার ধ্রুব জুরেল। স্পিন আক্রমণকে শক্তিশালী করতে ফিরেছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবও। ইনজুরির কারণে প্রসিদ্ধ কৃষ্ণর জায়গা হয়নি।

হায়দরাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৫ জানুয়ারি।

ভারতের প্রথম দুই ম্যাচের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশ্বসী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), কেএস ভারত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক) ও আবেশ খান।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম