শেষ ওভারের থ্রিলারে শ্রীলঙ্কাকে হারালো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪, ০০:৪৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:৪৩

শেষ ওভারের থ্রিলারে এবার শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে। মঙ্গলবার কলম্বোতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার উইকেটে জিতেছে আফ্রিকানরা।

এই জয়ে জিম্বাবুয়ে তিন ম্যাচের সিরিজের সমতা ফেরালো। গত রবিবার তিন উইকেটে জিতেছিল স্বাগতিকরা।

১৭৪ রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ভালো শুরু করেছিল। কিন্তু মাঝদিকে ছন্দ হারায় তারা। ১৩ ওভারে এক উইকেটের বিনিময়ে ৯৬ রান করা দলটির স্কোর ১৭.৪ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান। শেষ ওভারে দরকার ২০ রান, বোলিংয়ে ছিলেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ।

লুক জংবে তাণ্ডব চালান। ওই ওভারে দুটি ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকান তিনি। ক্লাইভ মাদান্দে ইনিংসের এক বল বাকি থাকতে ম্যাচ জয়ী শটে ছক্কা মারেন। ১২ বলে ২৫ রানে জংবে এবং ৫ বলে মাদান্দে ১৫ রানের ক্যামিও ইনিংস খেলে এক বল আগে দলকে জেতান।

নিজের দলকে অবিশ্বাস্য জয় এনে দিতে পেরে নির্বাক জংবে, ‘আমার অনুভূতি কেমন হচ্ছে সেটা প্রকাশ করার ভাষা আছে বলে আমি মনে করি না। গত তিন মাস কিংবা তার বেশি সময় ধরে একই পরিস্থিতিতে ছিলাম আমি। কিন্তু দলকে লক্ষ্যে নিতে পারিনি। আজ সেটা করে দেখাত পারলাম বলে ঈশ্বরকে ধন্যবাদ, আমি খুব কৃতজ্ঞ।’

ম্যাথুজ ও চারিথ আসালাঙ্কার রেকর্ড ১১৮ রানের জুটিতে শ্রীলঙ্কা ৬ উইকেটে করে ১৭৩ রান। অথচ ৪.৪ ওভারে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ২৭ রান।

সিমার ব্লেসিং মুজারাবানি টানা বলে দুটি উইকেট তুলে নেন। আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত যথার্থ করেন সফরকারী বোলাররা।

তবে পঞ্চম উইকেটে ম্যাথুজ ও আসালাঙ্কা ৭৯ বলে ১১৮ রানের নতুন শ্রীলঙ্কান রেকর্ড গড়েন। ২০২১ সালে শারজায় বাংলাদেশের বিপক্ষে আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসার ৮৬ রান ছিল এতদিন পর্যন্ত এই জুটিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ।

শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক ম্যাথুজ প্রতিরোধ গড়েন। ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। ৫১ বলে ছয় চার ও দুই ছয়ে ৬৬ রানে অপরাজিত ছিলেন ম্যাথুজ। এটি টি-টোয়েন্টিতে তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি।

অন্যদিকে আসালাঙ্কা পঞ্চমবারের মতো ফিফটির ঘর ছাড়ালেন। ৩৯ বলে ৬৯ রান করেন তিনি, পাঁচটি চার ও তিনটি চয়ে।

১৪তম ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ৮৩ রানের। শেষ ছয় ওভারে তারা দ্বিগুণ রান করেছে। আরও ২ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলতে পেরেছে স্বাগতিকরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম