১৮৮ রানে অলআউট হয়ে অভিষিক্ত পেসারে আশা দেখছে ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৪:৪১

অস্ট্রেলিয়া সফরে অনভিজ্ঞ দল বাছাইয়ের ফল প্রথম দিনেই দেখতে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অলআউট হয়েছে ১৮৮ রানে। তাও ৬২.১ ওভার পর্যন্ত খেলে। তবে যাদের প্রথমবারের মতো দলে সুযোগ দেওয়া হয়েছে তাদের একজন শামার জোসেফ ক্ষীণ হলেও আশাও দেখাচ্ছেন সফরকারীদের। ব্যাট হাতে ক্যারিবীয়দের ইনিংসটা অনেক দূর টেনে নেওয়ার পর বল হাতে দুই টপ অর্ডার ব্যাটারকেও সাজঘরে পাঠিয়েছেন।   

টস জিতে শুরুতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় অজি দল। ক্যারিবীয়দের প্রতিরোধ বলার মতো ছিল না। জশ হ্যাজলউড, প্যাট কামিন্সের তোপে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ১৩৩ রানে হারায় নবম উইকেট। তার আগে একমাত্র লড়াকু পারফরম্যান্স উপহার দিতে পারেন কেবল কার্ক ম্যাকেঞ্জি। দেখা পেয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরির। ৯৪ বলে ৫০ রান করা এই ব্যাটারকে ফিরিয়েছেন হ্যাজলউড।

শেষ দিকে ক্যারিবীয়দের ইনিংসটা দুইশর কাছাকাছি গেছে মূলত শামার জোসেফের আক্রমণাত্মক ব্যাটিংয়ে। কেমার রোচকে সঙ্গে নিয়ে দশম উইকেটে ৫৫ রানের জুটি গড়েন অভিষেক টেস্ট খেলতে নামা এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে দশম উইকেটে যা তাদের তৃতীয় সর্বোচ্চ। ৩৬ রান করা জোসেফকে ফিরিয়ে লেজ ছেঁটে দিতে ভূমিকা রাখেন নাথান লায়ন।

অজিদের হয়ে ৪১ রানে ৪ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। ৪৪ রানে সমসংখ্যক উইকেট নেন জশ হ্যাজলউডও। তাছাড়া মিচেল স্টার্ক ও নাথান লায়ন একটি করে উইকেট নিয়েছেন।

বল হাতেও অভিষেক টেস্টের প্রথম দিনটা স্মরণীয় করে রাখার চেষ্টা করেন শামার জোসেফ। উজ্জীবিত নৈপুণ্যে স্মিথ, লাবুশেনের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি। তাতে ২ উইকেটে ৫৯ রান নিয়ে দিন শেষ করেছে অজি দল। তারা এখনও পিছিয়ে ১২৯ রানে। প্রান্ত আগলে ক্রিজে আছেন উসমান খাজা (৩০) ও ক্যামেরন গ্রিন (৬)। ক্যারিয়ারে প্রথমবার ওপেনিংয়ে নামা স্মিথ সুযোগটা কাজে লাগাতে পারেননি। জোসেফের ক্যারিয়ারের প্রথম বলে ১২ রানে ফিরেছেন। লাবুশেন আউট হয়েছেন মাত্র ১০ রানে। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম