অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ১৩:১০আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৩:১২

প্রস্তুতি ম্যাচের শেষ দিনে এসে আত্মবিশ্বাসের জ্বালানি পেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের স্বাদ পেলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন বাংলাদেশ পেসার রোহনাত দৌল্লাহ বর্ষণ। হ্যাটট্রিকসহ নিয়েছেন ৪ উইকেট!

প্রিটোরিয়ায় গা গরমের ম্যাচে শুরুতে ব্যাট করেছে অজি দল। শুরুতে হ্যারি ডিক্সনের উইকেট পড়লেও টপের চার ব্যাটারের অবদানে মাঝামাঝি পর্যায়ে তারা ভালো অবস্থানে ছিল। তার পর মূলত ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের হাতে চলে আসে মিডিয়াম পেসার বর্ষণ ও অধিনায়ক বামহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি মিডল ও লোয়ার অর্ডারে আঘাত হানলে। তাতে ৩ উইকেটে ১৩৭ রান থেকে ব্যাটিং ধসে স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৪৯! ৩৪তম ওভারে হ্যাটট্রিক করেছেন বর্ষণ। শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্য্ন্ত ৩৭.১ ওভারে ১৬৫ রানে থামে অজিরা।

বর্ষণ ৫ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। রাব্বি ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

তার পর ৫ উইকেট হারিয়ে ৩২.১ ওভারে ম্যাচ জিতে নেয় ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ব্যাট হাতে মূল চালিকাশক্তি ছিলেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। রান তাড়ার পথে ৫৯ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তাছাড়া আশিকুর ১৯, আদিল ২০ ও জিশান উল্লেখযোগ্য ২৩ রান করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সবচেয়ে ভালো ক্রিকেট সামগ্রী বানায় কোন দেশ, কাদের রফতানি সবচেয়ে বেশি?
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
আগের পোস্ট কেন মুছলেন সৈয়দ রাসেল?
সর্বশেষ খবর
বৈদেশিক সহায়তা এবং নব্য সাম্রাজ্যবাদ: এড়াতে হবে ফাঁদ 
বৈদেশিক সহায়তা এবং নব্য সাম্রাজ্যবাদ: এড়াতে হবে ফাঁদ 
দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বড় মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
চীনের বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ, চোখ বিশ্বকাপে 
চীনের বিপক্ষে ‘আন্ডারডগ’ বাংলাদেশ, চোখ বিশ্বকাপে 
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
কওমি বোর্ডের সনদে সরকারি মাদ্রাসার দুই পদে নিয়োগের স্বীকৃতি
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
কমলো এলপিজির দাম
কমলো এলপিজির দাম