হাসারাঙ্গার স্পিনে ৮২ রানে শেষ জিম্বাবুয়ে, সিরিজ শ্রীলঙ্কার 

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ২২:৩৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ২৩:১৩

টি-টোয়েন্টিতে ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণি কতটা কার্যকরী তার দেখা মিললো আবারও। তৃতীয় ম্যাচে লোয়ার অর্ডার ধসিয়ে দিয়ে জিম্বাবুয়েকে তাদের রেকর্ড সর্বনিম্ন ৮২ রানে গুটিয়ে দিতে অবদান রেখেছেন তিনি। তার পর সিরিজ নির্ধারণী ম্যাচটা ৯ উইকেটে জিতে সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। যা আবার ২০২২ সালের এশিয়া কাপ শিরোপার পর তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ও।  

স্বাগতিক দলের অধিনায়ক হাসারাঙ্গা ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। নিজের শেষ ওভারে দুই ডেলিভারিতে নিয়েছেন টানা দুই উইকেট। তাতে জিম্বাবুয়ের ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ১৪.১ ওভার। মামুলি লক্ষ্যের বিপরীতে খেলতে নেমে দুই ওপেনার পাথুম নিসাঙ্কা (৩৯) ও কুশল মেন্ডিস (৩৩) ৪৬ বলে ৬৪ রান যোগ করেছেন। মেন্ডিসকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন শন উইলিয়ামস। তার পর ধনাঞ্জয়া ১৫* ও নিসাঙ্কা ৩৯* রানে অপরাজিত থেকে ১০.৫ ওভারে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। স্কোর যখন সমান ছিল ওই মুহূর্তে সিকান্দার রাজার ওভারে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন নিসাঙ্কা। 

কলম্বোয় টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শুরুটা অত খারাপ ছিল না। ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছিল। পাওয়ার প্লের পর নির্ধারিত ফিল্ডিংয়ের বাধা উঠে গেলে তখন বাউন্ডারি মারতে সংগ্রাম করতে হচ্ছিল তাদের। আর এটাই বিপদ ডেকে আনে জিম্বাবুয়ের। তিন নম্বর ব্যাটার ব্রায়ান ব্রেনেট ১২ বলে সর্বোচ্চ ২৯ রান করেছেন। তাকে সাজঘরে পাঠান ম্যাথুজ। তার পর হঠাৎ ধস নামলে ১১ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের শেষ ৩ বলেই পড়েছে ৩ উইকেট! 

আগের ইনিংসে শেষ ওভারে মার খাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ এই ম্যাচে ছিলেন কার্যকরী। ২ ওভারে ১৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি মোট ১১২ রান করায় সিরিজ সেরা হয়েছেন তিনি। ১৪ রানে দুটি নেন মাহিশ থিকশানাও। একটি করে নিয়েছেন দিলশান মাদুশাঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভা।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান