৩০ জানুয়ারি সংসদ নাকি মাঠ, কোথায় থাকবেন মাশরাফি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৪, ২০:৪৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ২০:৪৭

দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাশরাফি মুর্তজা। আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। কিন্তু একই দিনে সিলেটে মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ রয়েছে। এই অবস্থায় মাশরাফিকে দুটোর একটিকে বেছে নিতে হবে। কোথায় থাকবেন তিনি, সংবাদ সম্মেলনে রহস্য রেখে দিয়েছেন সিলেটের এই অধিনায়ক।

৩০ জানুয়ারি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই দিন বেলা তিনটায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। নড়াইল-২ আসন থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হওয়া মাশরাফি এবারের বিপিএল খেলছেন সিলেটের হয়ে। ওইদিন দলটি নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। তাই প্রশ্ন উঠছে, সেদিন খেলার মাঠ নাকি সংসদ ভবনে কোথায় থাকবেন মাশরাফি?

মঙ্গলবার ম্যাচ শেষে মাশরাফিকে পেয়ে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘দেখি কী করা যায়। চিন্তা করছি।’

এদিকে মাশরাফি বড় দায়িত্বও পেয়েছেন। সংসদের হুইপ নির্বাচিত হয়েছেন। যা প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন। ফলে সংসদের প্রথম অধিবেশনে তার উপস্থিতি অনেকটা বাধ্যতামূলক।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম