বর্ষসেরা ক্রিকেটার কামিন্স, ওয়ানডের বর্ষসেরা কোহলি

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪, ১৮:২৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৯:০৫

বছর জুড়ে শুধু পারফরম্যান্সেই নয় নেতৃত্বগুণে সবাইকে মুগ্ধ করেছেন প্যাট কামিন্স। অজি পেসারকে তাই বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি দিয়েছে আইসিসি।

একই দিন আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের নামটিও প্রকাশিত হয়েছে। ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি হয়েছেন ওয়ানডের বর্ষসেরা। আর টেস্টের বর্ষসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা।

কামিন্সের নেতৃত্বগুণেই ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। জিতেছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। পুনরূদ্ধার করেছে অ্যাশেজও।

২০২১ সালের পর তার অধীনে সর্বোচ্চ চূড়া ছুঁয়েছে অজি দল। এই পুরস্কার জিততে তিনি পেছনে ফেলেছেন সতীর্থ ট্রাভিস হেড, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে। সব মিলে ২৪ ম্যাচ খেলে কামিন্স ৪২২ রানের পাশাপাশি ৫৯ উইকেট নিয়েছেন।

কামিন্সের স্মরণীয় পারফরম্যান্স বিশ্বকাপ ফাইনাল। টস জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সাহসী সিদ্ধান্ত নেন। কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মা দারুণ শুরুতে ত্রাস ছড়ানোর চেষ্টা করেছিলেন। কামিন্স ঠিক তখনই ম্যাক্সওয়েলের হাতে বল তুলে দিলে ক্যাচ আউট হন রোহিত। তাতে দিশা হারায় ভারতের ইনিংস। তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বেই স্বাগতিকরা গুটিয়ে যায় ২৪০ রানে। তার পর তো ৪ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় অজি দল।  

ওয়ানডের বর্ষসেরা কোহলি বছর জুড়েই দারুণ ফর্মের জন্য আলোচিত ছিলেন। ২৭ ম্যাচে করেছেন ১ হাজার ৩৭৭ রান। বিশ্বকাপের সেমিফাইনালে রেকর্ড ৫০তম সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাতে এই ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। এই বছর তার সেঞ্চুরি ছিল ৬টি আর হাফসেঞ্চুরি ৮টি।  

টেস্টের বর্ষসেরা খাজার ১৩ ম্যাচে সংগ্রহ ছিল ১ হাজার ২১০ রান। স্মরণীয় পারফরম্যান্স বলতে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে দুটি বড় ইনিংস। প্রোটিয়াদের বিপক্ষে অপরাজিত ১৯৫ রানের পর ভারতের বিপক্ষে ১৮০ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন তিনি। তবে সেরাটা লুকিয়ে রেখেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে।   

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান