দেশের বাইরে আম্পায়ারিংয়ের প্রথম দিনে অস্বস্তিতে শরফুদ্দৌলা

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪, ২০:০৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ২০:০৭

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট দিয়েই প্রথমবার বিদেশের মাটিতে নিরপেক্ষ অনফিল্ড আম্পায়ারের ভূমিকা পালন করেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত। কিন্তু শুরুটা ছিল অস্বস্তির। দিবা-রাত্রির টেস্টে উদ্বোধনী দিনে ‘উদ্ভট সিদ্ধান্ত’ দিয়েছেন তিনি!

ব্রিসবেনে ঘটনাটা ছিল দ্বিতীয় ওভারের। বোলিং প্রান্তে দাঁড়িয়েছিলেন সৈকত। জশ হ্যাজলউডের প্রথম বল সফরকারী অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের প্যাডে লাগলে মুহূর্তেই আপিল করেছেন অজি পেসার। সৈকত সঙ্গে সঙ্গে আঙুল তুলতে মোটেও দেরি করেননি। ব্র্যাথওয়েট ঠিকই জানতেন ভুলের শিকার হতে যাচ্ছেন তিনি। সঙ্গে সঙ্গে রিভিউ নিলে সৈকত সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। টিভি রিপ্লেতে দেখা গেছে বল ইসাইড এজ হয়ে প্যাডে আঘাত করেছে! কিউই ধারাভাষ্যকার ইয়ান স্মিথ তখন বলে বসেন, ‘আম্পায়ারদের পক্ষে এমন শুরু মোটেও ভালো কিছু নয়। ভালো ইনসাইড এজ দেখা যাচ্ছে... উদ্ভট সিদ্ধান্ত।’

পরে অবশ্য নিজেকে গুছিয়ে নিয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন সৈকত। এই ঘটনার পরে আরও দুবার তার সিদ্ধান্ত রিভিউ করা হয়েছে। সঠিক হওয়ায় সেগুলো বজায় রেখেছেন থার্ড আম্পায়ার। সৈকত প্রথম টেস্টে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।  

বিদেশের মাটিতে সৈকতের প্রথম টেস্টের প্রথম দিনটি একবারে খারাপ ছিল না ওয়েস্ট ইন্ডিজের। দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংস ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে শেষ করেছে ক্যারিবীয়রা। টস জিতে ব্যাট করতে নামলে টপের ব্যর্থতার দিনে মূল প্রতিরোধটা আসে কাভেম হজ ও জশুয়া ডা সিলভার ব্যাটে। ১৪৯ রানের জুটি গড়েন তারা। এই জুটি ভাঙলে লেজের দিকে ৪১ রানে জুটি উপহার দেন কেভিন সিনক্লেয়ার ও আলজারি জোসেফ। জোসেফ ৩২ রানে ফিরলে ভাঙে গুরুত্বপূর্ণ এই জুটি। সিনক্লেয়ার ১৬ রানে অপরাজিত আছেন। অজিদের হয়ে দিনের সেরা বোলার ছিলেন মিচেল স্টার্ক। ৬৮ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুটি নিয়েছেন জশ হ্যাজলউড।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম