নওয়াজের হাফ সেঞ্চুরিতে খুলনার সংগ্রহ ১৬০ রান

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ১৫:৫৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৫:৫৪

বিপিএলে সিলেট পর্ব শুরু হয়ে গেলো। রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ১০ ওভারে বিপাকে পড়েছিল খুলনা টাইগার্স। তবে দাসুন শানাকা ও মোহাম্মদ নওয়াজের ব্যাটে ৬ উইকেটে ১৬০ রানের পুঁজি হয়েছে তাদের।

শেখ মেহেদী হাসানের ঘূর্ণি এবং হাসান মাহমুদের পেসে এলোমেলো হয়ে পড়েছিল খুলনা টাইগার্সের ব্যাটিং লাইন। দলের হাল ধরেন দাসুন শানাকা ও মোহাম্মদ নওয়াজ। দুজনের পঞ্চাশ ছাড়ানো জুটিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তারা।

সিঙ্গাপুরে চোখের চিকিৎসার পর দলে ফেরা সাকিব আল হাসান খুব একটা সুবিধা করতে পারেননি। চার ওভারে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

হাসান চার ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার। দুটি উইকেট পান মেহেদী।

আগের ম্যাচে ঝড় তোলা এনামুল হক বিজয় দ্বিতীয় ওভারে বিদায় নেন। সাত বল খেলেও রানের খাতা না খুলে আউট হন অধিনায়ক। পাওয়ার প্লের শেষ ওভারে মেহেদী তার দ্বিতীয় উইকেট নেন মাহমুদুল হাসান জয়কে (৭) ফিরিয়ে।

হাসানের টানা দুই ওভারে জোরেশোরে আঘাত লাগে খুলনার ব্যাটিংয়ে। ৬৪ রানে চার উইকেট হারায় তারা। এই সময়ে ২৫ বলে তিনটি করে চার ও ছয়ে ৩৭ রান করেন এভিন লুইস।

পঞ্চম উইকেটে শানাকা ও নওয়াজ প্রতিরোধ গড়েন। দুজনে মিলে ৭৭ রান যোগ করতে পারেন। শেষের আগের ওভারে শানাকা ৩৩ বলে ৫ চার ও ১ ছয়ে ৪০ রান করে হাসানের তৃতীয় শিকার হন।

হাফ সেঞ্চুরি করে থামেন নওয়াজ। পাকিস্তানি ব্যাটার ৩৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৫ রান করেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম