পোপের ইনিংসের পর হার্টলির ঘূর্ণিতে ভারতকে হারালো ইংল্যান্ড 

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ১৮:৪২আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৮:৫৪

জমে উঠেছিল ভারত-ইংল্যান্ডের হায়দরাবাদ টেস্ট। সিরিজের প্রথম টেস্টে জয়ের পথে থাকা ইংল্যান্ডের বিপক্ষে অষ্টম উইকেট জুটিতে স্বাগতিকদের টেনে নেওয়ার চেষ্টা করেছিলেন ভরত-অশ্বিন। মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো এই জুটি ভাঙতেই ভারতকে ২০২ রানে অলআউট করে ২৮ রানের জয় তুলে নিয়েছে সফরকারী ইংল্যান্ড।

অথচ ১৯০ রানের লিড নিয়ে স্বাগতিক দল চালকের আসনেই ছিল। কিন্তু পোপের ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস পুনরুজ্জীবিত করে তোলে ইংলিশদের। পোপের ব্যাটে ভর করে তারা দ্বিতীয় ইনিংসে ৪২০ রান করে জমিয়ে দেয় লড়াই! তাতে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। লক্ষ্যটা বেশি না হলেও অভিষেক টেস্ট খেলতে নামা বামহাতি স্পিনার হার্টলির ঘূর্ণিই গড়ে দেয় ব্যবধান। ৬২ রানে ৭ উইকেট নিয়ে এলোমেলো করে দেন স্বাগতিকদের। শেষ উইকেটে

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে রোহিত শর্মার ৩৯ রানই ছিল সর্বোচ্চ। তবে অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন (২৮) ও শ্রিকর ভরত (২৮) জুটি গড়ে ম্যাচটাকে পঞ্চম দিনে নেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা হয়নি যদিও।

ইংল্যান্ডের জয়টা যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল তখন শেষ জুটিতে তাদের হতাশ করছিলেন জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। শেষ ওভারে সিরাজকে স্টাম্পড করে পথের কাঁটা সরিয়েছেন হার্টলি।

অভিষিক্ত বামহাতি হার্টলি দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ৭ উইকেট নিয়েছেন। একটি করে নিয়েছেন জো রুট ও জ্যাক লিচ। ম্যাচসেরা অলি পোপ। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে শুক্রবার।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম