টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নিচে নেমে গেছে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ১৯:৩১আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৯:৪৯

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলছে ভারত। হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। হারের সঙ্গে আরেকটি জায়গাতেও পেছনে পড়েছে রোহিত শর্মার দল। ২৮ রানের এই হারে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশেরও নিচে নেমে গেছে তারা। 

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে এই ম্যাচের আগে দুই নম্বরে ছিল ভারত। সেখান থেকে ভারত এখন অবস্থান করছে পাঁচ নম্বরে। ভারতের পয়েন্ট ৫৪.১৬ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৪৩.৩৩। ভারতের হারে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে উঠে এসেছে দ্বিতীয় নম্বরে। প্রথমে অবস্থান করছে অস্ট্রেলিয়া, তিনে নিউজিল্যান্ড। তার পর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। দুই, তিন ও চারে থাকা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ প্রত্যেকেরই ৫০ শতাংশ করে পয়েন্ট। ৫৫ পয়েন্ট নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। 

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১০টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি টেস্ট খেলেছে ভারত। ৫টি করে খেলেছে ভারত ও পাকিস্তান, ৪টি ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কা খেলেছে ২টি করে ম্যাচ। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান