সাকিবের পরিশ্রম-নিবেদন দেখে অনুপ্রাণিত পুরো দল: সোহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৫

বিশ্বকাপ থেকেই ব্যাটিং নিয়ে সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই সমস্যা আরও প্রকট হয়েছে। টুর্নামেন্টে বেশ কিছু ম্যাচে সাকিব ব্যাটই করেননি। কেবল বোলার হিসেবেই ম্যাচ খেলেছেন তিনি। কিছু ম্যাচে আবার নিচের দিকে ব্যাটিং করেছেন। মঙ্গলবারের ম্যাচের আগে তিন ইনিংসে ব্যাটিং করে সাকিবের রান ছিল ৪! বাংলাদেশের সেরা ক্রিকেটারের নামের পাশে এমন স্কোর দেখে চমকে উঠবে যে কেউই। তবে দুর্দান্ত ঢাকার বিপক্ষে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দারুণ ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার। গত কিছুদিন ধরে নিজেকে ফিরে পেতে কঠিন পরিশ্রম করছেন সাকিব। দলের সেরা ক্রিকেটারের পরিশ্রম ও নিবেদন দেখে অনুপ্রাণিত নুরুল হাসান সোহান।

মঙ্গলবার তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব খেলেছেন ৩৪ রানের ইনিংস। প্রথম কয়েক বলে কিছুটা অস্বস্তি থাকলেও পরে এসে দারুণ ব্যাটিং করেছেন। ২৮ মিনিট ক্রিজে থেকে ২০ বলে ১ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই অলরাউন্ডার। ব্যাট হাতে ঢাকার বোলারদের শাসন করার পর বল হাতেও তিন উইকেট তুলে নিয়ে রংপুরের জয়ের নায়ক তিনি। দলের সেরা ক্রিকেটারের কাছ থেকে এমন অলরাউন্ড পারফরম্যান্স পেয়ে দারুণ খুশি অধিনায়ক সোহান।

ঢাকাকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন সোহান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবের পারফরম্যান্স নিয়ে তিনি বলেছেন, ‘সত্যি করে বলতে আলহামদুলিল্লাহ। সাকিব ভাই যেভাবে দলের ও নিজের প্রতি নিবেদিত ছিলেন, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় জিনিস। তিনি যেভাবে চেষ্টা করছিলেন, আলহামদুলিল্লাহ ভালো খেলছেন। এই সময়ে এসে সাকিব ভাইয়ের পাওয়ার কিছু নেই এখান থেকে। অনেক কিছু পেয়েছেন, আমার কাছে মনে হয় উনি যেভাবে নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করছিলেন, ব্যক্তিগতভাবে অনুশীলন বলেন, সব কিছু মিলিয়ে আপনারা জানেন উনি সংগ্রাম করছিলেন। কিন্তু ওনার ফিরে আসার যে প্রচেষ্টা, এটা আমাদের অনুপ্রাণিত করেছে।’

আগের ম্যাচগুলোতে কখনো চারও, কখনোবা আটে ব্যাটিং করেছেন সাকিব। মঙ্গলবার তিন নম্বরে ব্যাটিং করতে নেমে হয়েছেন সফল। কী পরিকল্পনায় সাকিবকে তিনে নামানো, এর ব্যাখ্যায় সোহান বলেছেন, ‘আগে থেকে কথা হচ্ছিল সাকিব ভাই বিশেষ করে চাচ্ছিলেন একটু সময় নিতে, যেহেতু টি-টোয়েন্টি খেলা, সময় কম থাকে, তো ওভাবেই (পরিকল্পনা) করছিলেন। সাকিব ভাই নিজেই তিনে ব্যাটিং করতে চাচ্ছিলেন।’   

সোহান আরও বলেছেন, ‘পুরো টিম ম্যানেজমেন্ট তাকে সমর্থন করছে এবং তিনি নিজে থেকে অনেক বেশি চেষ্টা করেছেন। এরকম একটা ইনজুরিতে থাকলে বা খেলোয়াড় যখন সংগ্রামের মধ্যে থাকে, তখন অনেক বেশি অনুপ্রেরণার দরকার হয়। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্টের পুরো সমর্থন তার ওপর ছিল।’

সামনের ম্যাচেও সাকিবকে অলরাউন্ডার হিসেবে পাওয়ার আশা করছেন রংপুরের অধিনায়ক, ‘অধিনায়ক হিসেবে প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমার চাওয়া থাকে, সময়মতো কে কতটুকু অবদান রাখতে পারছে। শুধু অলরাউন্ডিং পারফর্ম নয়, বা ধরেন একটা ব্যাটার রান করলো না, সে ফিল্ডিংয়ে রান আউট করে বা একটা চার ঠেকিয়ে দলের জন্য অবদান রাখতে পারে। আমার কাছে এটাই সবসময় বড় ব্যাপার। অবশ্যই সাকিব ভাইয়ের আজকের পারফম্যান্সের জন্য অনেক খুশি, এটা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।’
 
রংপুর রাইডার্সের হয়ে আজই শেষ ম্যাচ খেলে ফেলেছেন মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাই। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দেবেন এই দুই আফগান ক্রিকেটার। বাবর আজমকেও পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে না। এর বদলে হয়তো নতুন ক্রিকেটার আসবেন, কিন্তু নতুনরা কতটা মানিয়ে নিতে পারবেন সেটাও দেখার। এ ব্যাপারে সোহান বলেছেন, ‘তারা অনেক ভালো পারফরম্যান্স করেছে। কিন্তু আমরা আগে থেকেই জানতাম তারা চলে যাবে। যে মোমেন্টামটা রয়েছে সেটা অবশ্যই আমরা রেখে দিতে চাই। টুর্নামেন্টের মাঝপথে আছি আমরা, আরও ৪-৫ (আসলে ৫) ম্যাচ বাকি প্রথম রাউন্ডে। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, কোনও খেলোয়াড়ই এসব মাথায় নিতে চায়না, কোনও অজুহাত দিতে চাই না। আমার কাছে মনে হয় যে ১১জন থাকবে, তারাই সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান