জয়াসুরিয়ার ২৪ বছরের রেকর্ড ভেঙে নিসাঙ্কার ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯

লঙ্কান ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের কীর্তিতে পেছনে পড়ে গেলেন সনাথ জয়াসুরিয়া। শুক্রবার তাকে তো পেছনে ফেলেছেনই, ডাবল সেঞ্চুরি করেছেন পাথুম নিসাঙ্কা। ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কার ওয়ানডে ক্রিকেটেও দেখা মিললো ডাবল সেঞ্চুরির। আফগানিস্তানের বিপক্ষে পাল্লেকেলেতে শুক্রবার প্রথম ওয়ানডেতে এই কীর্তি গড়েছেন নিসাঙ্কা।

২০০০ সালে শারজায় ভারতের বিপক্ষে করা জয়াসুরিয়ার ১৮৯ রানের ইনিংস এতদিন ছিল শ্রীলঙ্কার জার্সিতে সর্বোচ্চ। দুই যুগ পর নিসাঙ্কা করলেন অপরাজিত ২১০ রান। ১৩৯ বলের ইনিংসে ছিল ২০ চার ও ৮ ছয়। ওয়ানডেতে যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ ইনিংসের মালিক হলেন নিসাঙ্কা।

ডাবল সেঞ্চুরি করতে ১৩৬ বল খেলেছেন নিসাঙ্কা। ওয়ানডেতে এটি তৃতীয় দ্রুততম দ্বিশতক। যথাক্রমে ১৩৮ ও ১৪০ বলে ডাবল সেঞ্চুরি মারা ক্রিস গেইল ও বীরেন্দর শেবাগকে ছাড়িয়ে গেছেন তিনি।

দশম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন নিসাঙ্কা। ভারতের শচীন টেন্ডুলকার, শেবাগ, রোহিত শর্মা, শুবমান গিল ও ইশান কিশান এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, পাকিস্তানের ফখর জামান ও ওয়েস্ট ইন্ডিজের গেইলের পর এই তালিকায় যুক্ত হলেন শ্রীলঙ্কার ব্যাটার।

নিসাঙ্কার অবিশ্বাস্য ইনিংসে ভর করে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা ৩ উইকেটে করেছে ৩৮১ রান।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম