আইপিএল শেষ শামির

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪২

২২ মার্চ শুরু হবে আইপিএল। তার আগেই গোড়ালিতে অস্ত্রোপচার করে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। লন্ডনে একিলিস টেন্ডনে অস্ত্রোপচারের পর জানিয়েছেন, নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায় তিনি। 

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর কোনো ধরনের ক্রিকেট খেলেননি শামি। টুর্নামেন্টে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন। তখন গোড়ালিতে ব্যথা নিয়েই খেলে গেছেন। তার জন্য নিয়েছেন ইঞ্জেকশন!

শামির চোট শুবমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের জন্য বড় ধাক্কা। 

অভিষেকে গুজরাটের শিরোপা জয়ে শামির ছিল অন্যতম অবদান। এবার হার্দিক পান্ডিয়াও নেই। তিনি চলে গেছেন মুম্বাই। গত মৌসুমে রানার্স আপ হওয়া গুজরাটের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন শামি। অস্ত্রোপচারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলা নিয়ে সংশয় আছে।

জানুয়ারিতে শামি জানান, গোড়ালিতে সমস্যায় ভুগছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আগে রিকভার করতে পারবেন সে ব্যাপারে আত্মবিশ্বাসীও ছিলেন। কিন্তু মূল্যায়নের পরে সেই সম্ভাবনা নাকচ হয়ে গেছে।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম