আয়ারল্যান্ড সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন রশিদ

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৪, ১৩:৩১আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৩:৩১

পিঠে সার্জারির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই রশিদ খান। সেই ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আফগান অধিনায়ক ক্রিকেটের বাইরে রয়েছেন। দীর্ঘ বিরতির পর আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরতে যাচ্ছেন তিনি। 

দুই দলের টেস্ট সিরিজে একমাত্র টেস্টটি জিতেছে আয়ারল্যান্ড। চলমান ওয়ানডে সিরিজে অবশ্য আফগানরা ১-০ তে এগিয়ে। দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ১২ মার্চ শেষ ওয়ানডের পর ১৫ তারিখ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে নিজের ফেরার বার্তা দিয়ে রশিদ খান আফগান ক্রিকেট বোর্ডের দেওয়া এক ভিডিওতে বলেছেন, ‘পরিকল্পনা হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দেশকে প্রতিনিধিত্ব করা। অনুশীলন চলমান রয়েছে। অনুশীলনের দ্বিতীয় দিনটিও ভালো কেটেছে। আশা করছি, আগামী কয়েকটি দিন ভালোই যাবে। যাতে আবার দলের জার্সি পরে দেশের জন্য ভালো কিছু এনে দিতে পারি।’

রশিদ আরও জানিয়েছেন, সর্বশেষ তিনমাস তার জন্য কঠিন ছিল। যেহেতু পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং সেটা প্রত্যাশার চেয়ে ধীর গতিতে অগ্রগতি হচ্ছিল, ‘বিগত তিনটা মাস আমার জন্য ছিল কঠিন। যেহেতু সার্জারি হয়েছে। সাত থেকে আট মাস পিঠের ইনজুরিতে ভুগেছি। চিকিৎসকরা তখন বিশ্বকাপের আগেই সার্জারির পরামর্শ দিয়েছিল। কিন্তু তখন বিশ্বকাপ খেলে সার্জারির সিদ্ধান্ত নেই। কারণ দেশের জন্য ইভেন্টটা ছিল অনেক বড়। আলহামদুলিল্লাহ আমি পুনরায় ফিরতে পারছি। এখন বেশ সুস্থ আছি। লক্ষ্য হচ্ছে মাঠে ফিরে দেশের জন্য সাফল্য-আনন্দের উপলক্ষ এনে দেওয়া।’

/এফআইআর/ 
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম