টি-টোয়েন্টি বিশ্বকাপে হাসারাঙ্গাকে পেতে চাতুরির আশ্রয় নিয়েছে শ্রীলঙ্কা?

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৪, ১৪:৩৪আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৫:১০

ওয়ানিন্দু হাসারাঙ্গার অবসর ভেঙে টেস্টে ফেরা এবং তার পর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট-নিষেধাজ্ঞার খড়গে পড়া জন্ম দিয়েছে প্রশ্নের। অবসর ভেঙে টেস্টে না ফিরলে এই নিষেধাজ্ঞা কার্যকর হতো টি-টোয়েন্টি বিশ্বকাপে! তাই অনেকেই মনে করছেন, অধিনায়ক ও স্পিনের মূলঅস্ত্র হাসারাঙ্গাকে বিশ্বকাপে পেতেই এই কৌশলটা তারা নিয়েছিল।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অসদাচরণের জন্য ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে হাসারাঙ্গার। পাশাপাশি যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। তাতে লঙ্কান তারকার মোট ডিমেরিট পয়েন্ট হয়ে গেছে ৮টি! যা মূলত দুটি টেস্ট কিংবা চারটি ওয়ানডে অথবা চারটি টি-টোয়েন্টি থেকে নিষেধাজ্ঞার সমান। এই নিষেধাজ্ঞা কার্যকর হয় যে সংস্করণের খেলা আগে পড়ে সেখানে। বাংলাদেশের বিপক্ষে অবসর ভেঙে টেস্টে না ফিরলে এই শাস্তিটি টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্যকর হতো। টেস্ট অবসর ভাঙায় এখন সেটি আর হচ্ছে না। হাসারাঙ্গা এখন শুধু বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে নিষিদ্ধ থাকছেন। তাতে অভিযোগ উঠেছে লঙ্কানরা ব্যাপারটাতে চাতুরির আশ্রয় নিয়েছে।

ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা হওয়ায় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড অবশ্য সেসব নাকচ করে দিয়েছে। তাদের নির্বাচক কমিটির সদস্য অজন্তা মেন্ডিস বলেছেন, আইসিসির নিষেধাজ্ঞার পূর্বেই ওয়ানিন্দু লাল বলের ক্রিকেটে ফেরার কথা বলেছিলেন, ‘প্রায় দুই সপ্তাহ আগে সে টেস্ট ফেরার ব্যাপারে আমাদের জানায়। জানি এখন ব্যাপারটা কেমন দেখাচ্ছে। কিন্তু ওর সিদ্ধান্তটা তৃতীয় ওয়ানডের আগেই নেওয়া।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম