মারা গেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ১৪:৪৩আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৪:৪৩

মারা গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান। লাহোরে শনিবার ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 

শাহরিয়ার খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রভাবশালী চেয়ারম্যান হিসেবে একটা সময় পরিচিত ছিলেন। বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন দুবার। একবার ২০০৩ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত। আরেকবার ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত। তাছাড়া টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। একবার ১৯৯৯ সালে ভারত সফরে। আরেকবার ২০০৩ বিশ্বকাপে। 

সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, ‘লাহোরে আজ সকালে সাবেক পিসিবি চেয়ারম্যানের মৃত্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এর চেয়ারম্যান, বোর্ড অব গভর্নর্স ও কর্মচারীরা গভীরভাবে শোকাহত। শাহরিয়ার খানের পরিবারের প্রতি রইলো সমবেদনা। সর্বশেষ দশকে পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে তার গুরুত্বপূর্ণ ভূমিকাকে সব সময় মনে রাখবে পিসিবি।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান