পাকিস্তানের ক্যাম্পে যোগ দেওয়ার পর উসমানকে ৫ বছরের নিষেধাজ্ঞা 

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ১৩:১১আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৩:১১

সম্প্রতি পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন আমিরাত ভিত্তিক ক্রিকেটার উসমান খান। সেই লক্ষ্যে পাকিস্তানের অনুশীলন ক্যাম্পেও যোগ দিয়েছেন। এই ঘটনার পর জানা গেলো, আমিরাত ক্রিকেট বোর্ড চুক্তি লঙ্ঘনের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে তাকে!  

পাকিস্তানে জন্ম ও বেড়ে ওঠা উসমান ভাগ্যান্বেষণে একটা সময় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। উপসাগরীয় দেশটির জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলার জন্য সেখানে থাকার পাশাপাশি ক্রিকেটও খেলছিলেন। সম্প্রতি পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। পাকিস্তান সুপার লিগে গত মাসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানোতেই পাকিস্তানে ডাক পড়ে তার। এর পরেই আমিরাত ক্রিকেট বোর্ড জানায়, ২৮ বছর বয়সী বোর্ডের চুক্তি লঙ্ঘন করেছেন। বিবৃতিতে তারা বলেছে, ‘দীর্ঘ তদন্তের পর এটা প্রমাণিত উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার ব্যাপারে সে মিথ্যা বলেছে এবং ইসিবির দেওয়া সুযোগ সুবিধা ব্যবহার করে অন্য সম্ভাবনার খোঁজে রয়েছে।’

এই নিষেধাজ্ঞার ফলে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, আবু ধাবি টি-টেনে খেলতে পারবেন না তিনি। নিয়ম অনুযায়ী আমিরাতের হয়ে খেলতে তিন বছর সেখানে থাকতে হয়। সেই প্রক্রিয়া পূরণে ১৪ মাস বাকি ছিল তার। এখন সেই সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় পাকিস্তানে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে লক্ষ্য বানাতে হবে তাকে। সামনে জুনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও।

/এফআইআর/     
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম