এক্স সিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৪, ২১:০৮আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২১:০৮

তিন সংস্করণেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার তিনি দেশের শীর্ষস্থানীয় সিরামিকস কোম্পানি এক্স সিরামিকস গ্রুপের চিফ ব্র্যান্ড অফিসার হলেন।

ক্রীড়াজগতের সঙ্গে এক্স সিরামিকস গ্রুপের সম্পর্ক বেশ পুরানো। বিশেষ করে, বিপিএলের সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি জড়িত। এবার প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিংয়ের কাজে যোগ দিলেন শান্ত।

এ বিষয়ে এক্স ইনডেক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার বলেছেন, ‘আমাদের কোম্পানি সিলেট স্ট্রাইকার্সের দুই মৌসুমের জন্য সহ-মালিকানা গ্রহণ করে। নাজমুল হোসেন শান্ত সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন। তখন থেকে তার সঙ্গে আমরা আলোচনা শুরু করি। আমরা নিশ্চিত যে, শান্তর উপস্থিতি ও আন্তরিকতা আমাদের ব্র্যান্ড ডেভেলপমেন্ট উদ্যোগকে আরও সমৃদ্ধ করবে।’

শান্ত বলেছেন, ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় সিরামিকস কোম্পানিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। আমি আমার ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ব্র্যান্ড প্রসারে সচেষ্ট থাকবো। এক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য এক্স সিরামিক গ্রুপকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান