নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, ১৯:৪০আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৯:৪০

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে বড় ধাক্কা খেলো পাকিস্তান। তাদের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে বাকি দুই ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। তৃতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রিজওয়ান।

জিও নিউজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

রবিবার তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে যায় পাকিস্তান। ওই ম্যাচে ২১ বলে ২২ রান করে রিটায়ার্ড হার্ট হন রিজওয়ান। এই রান করার পথে বাবর আজম ও ভারতীয় তারকা বিরাট কোহলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম ৩ হাজার রানের মালিক হন তিনি।

ডানহাতি ব্যাটার তিন হাজারি ক্লাবে জায়গা পেতে ৯২ ম্যাচ ও ৭৯ ইনিংস খেলেছেন। কোহলির লেগেছিল ৮৭ ম্যাচ ও ৮১ ইনিংস।

আগামী বৃহস্পতিবার লাহোরে হবে চতুর্থ ম্যাচ। এর আগে মঙ্গলবার রিজওয়ানের স্ক্যান করা হবে। রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে পরের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না। 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম