শান্তর সেঞ্চুরিতে গাজীকে উড়িয়ে দিলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ১৭:৩৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৭:৫৭

গাজী গ্রুপ ক্রিকেটার্সকে উড়িয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শিরোপার আরও কাছে পৌঁছে গেলো আবাহনী। নাজমুল হোসেন শান্তর অসাধারণ এক সেঞ্চুরিতে আগে ব্যাটিং করে ঐতিহ্যবাহী ক্লাবটি ৩৪৩ রানের সংগ্রহ দাড় করায়। বড় লক্ষ্যে খেলতে নেমে রাকিবুল হাসানের স্পিন ঘূর্ণিতে ১৭২ রানে অলআউট হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তাতে আবাহনী জিতেছে ১৭১ রানে। দারুণ সেঞ্চুরিতে ম্যাচ সেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। 

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস মিলে ৫৭ রানের জুটি গড়েন। ৩৩ রান করে আউট হন নাঈম। স্কোরবোর্ডে আরও ১২ রান যোগ হতেই লিটন দাসও সাজঘরে ফেরেন। নাঈমের মতো তার ব্যাট থেকেও আসে ৩৩ রানের ইনিংস। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয় মিলে গড়েন ১৩০ রানের জুটি। ওপেনিং থেকে নেমে চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা এনামুল ৬৮ রানে আউট হতেই জুটি ভাঙে তাদের। ৫১ বলে ৪ চার ও ৫ ছক্কায় এনামুল নিজের ইনিংসটি সাজিয়েছেন।

এনামুল সেঞ্চুরি বঞ্চিত হলেও শান্ত পেয়েছেন সেঞ্চুরির দেখা। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে আরও ৫৯ রানের জুটি করে আউট হন আবাহনীর অধিনায়ক। তার আগে অবশ্য তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন তিনি। ৮৪ বলে ৮ চার ও ৬ ছক্কায় শান্ত ১০১ রান করেছেন। এরপর দ্রুত জাকের আলী অনিক ১১ রান করে বিদায় নেন। ৬ষ্ঠ উইকেটে তাওহীদ ও মোসাদ্দেক হোসেন মিলে অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি গড়ে দলের স্কোরকে সাড়ে তিনশর কাছাকাছি নিয়ে গেছেন। তাওহীদ ৫৮ ও মোসাদ্দেক ৩৩ রানে অপরাজিত ছিলেন। 

গাজীর বোলারদের মধ্যে শেখ পারভেজ জীবন সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া রুয়েল মিয়া, জীবন ও ফয়সাল আহমেদ প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

আবাহনীর দেওয়া ৩৪৪ রানের জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গাজী। সাব্বির হোসেন সিকদার ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেননি। যার খেসাড়ত হিসেবে ৩৫. ১ ওভারে ১৭২ রানে অলআউট হয় গাজী। সাব্বির সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেছেন। 
 
আবাহনীর বোলারদের মধ্যে রাকিবুল হাসান জুনিয়র দলের সেরা বোলার। বাহাতি এই স্পিনার ৪৪ রানে শিকার করেন চারটি উইকেট। এছাড়া তানজিম হাসান সাকিব ও মোসাদ্দেক হোসেন নিয়েছেন দুটি করে উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম