নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৪, ২১:৫৪আপডেট : ০৩ মে ২০২৪, ২১:৫৪

নিউজিল্যান্ডের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টির তিনটি বিশ্বকাপ খেলেছেন কোরি অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্যারিয়ারে চতুর্থবার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। তবে এবার খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে। আসন্ন বিশ্বকাপের যৌথ আয়োজকরা ১৫ জনের দলের তাকে রেখেছে।

৩৩ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার যুক্তরাষ্ট্রের জার্সিতে দুটি টি-টোয়েন্টি খেলেছেন। কানাডার বিপক্ষে গত এপ্রিলে দুই ম্যাচে একটি হাফ সেঞ্চুরিও আছে তার। আসন্ন বিশ্বকাপের দলে তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাস বাড়াবে। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে এবং ২০১৪ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্ল্যাক ক্যাপদের হয়ে অংশ নেন তিনি।

২০২২ সালের জুলাই থেকে কোনও টি-টোয়েন্টি না খেলা আলী খানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শায়ান জাহাঙ্গীর আছেন দলে। এই দুজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন কানাডাকে ৪-০ তে সিরিজ হারানো দলে খেলা গজানন্দ সিং ও উসমান রফিক। পাঁচ টি-টোয়েন্টির ওই সিরিজে দুই ম্যাচে মাত্র এক রান করেন গজানন্দ ও রফিক একমাত্র ম্যাচে ২ ওভারে দেন ২৪ রান।

কানাডার বিপক্ষে সিরিজে অধিনায়কত্ব করা মোনাঙ্ক প্যাটেলই বিশ্বকাপ দলের অধিনায়ক। যথারীতি তার ডেপুটি অ্যারন জোন্স।

আগামী ১ জুন ডালাসে কানাডার বিপক্ষেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহঅধিনায়ক), আন্দ্রেস গাউস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শ্যাডলি ফন শ্যালকিক, স্টেভেন টেলর, শায়ান জাহাঙ্গীর।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম