শেষ দুই টি-টোয়েন্টিতে ফিরেছেন সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৪, ১৪:০৯আপডেট : ০৮ মে ২০২৪, ১৪:২২

জিম্বাবুয়ে সিরিজের তিন ম্যাচে আহামরি পারফরম্যান্স ছিল না ওপেনার লিটন দাসের। তার পরেও সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন তিনি। বাদ পড়েছেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন। তারা অবশ্য কেউ খেলার সুযোগ পাননি। 

আগেই জানা গিয়েছিল শেষ দুই ম্যাচে অভিজ্ঞ সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দলে ফিরবেন। তারা ফিরেছেনও। সাকিব অবশ্য এই ফরম্যাটে ফিরলেন প্রায় ১০ মাস পর। সৌম্য সরকারও চোট সারিয়ে দলে ফিরেছেন। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। 

দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তিনটি ম্যাচ হয়েছে চট্টগ্রামে। শুক্রবার ও রবিবার বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফউদ্দিন।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান