বিশ্বকাপের প্রস্তুতির সিরিজে নেই তাসকিন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ১৯:৩৮আপডেট : ১৩ মে ২০২৪, ১৯:৩৮

বাংলাদেশের পেস আক্রমণের প্রধান অস্ত্র তাসকিন আহমেদকে নিয়ে এখনও ভালো কিংবা মন্দ খবর মেলেনি। ইনজুরিতে পড়েছেন এই পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে নিয়ে শঙ্কা এখনও কাটেনি। তবে এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে প্রত্যাশিতভাবে তার খেলা হচ্ছে না। 

সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা ছিল নির্বাচকদের। কিন্তু তাসকিনের ইনজুরি তাদের পরিকল্পনায় বাধ সেধেছে। অবশ্য মঙ্গলবার দুপুরে বিশ্বকাপ দল জানিয়ে দেবে বোর্ড। 

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিং অনুশীলনের সময় ডাইভ দিতে গিয়ে পাঁজরে ব্যথা পান তাসকিন। শেষ ম্যাচে তাকে নিয়ে কোনও ঝুঁকিতে যায়নি টিম ম্যানেজমেন্ট। 

আগামী ২১ মে থেকে শুরু হতে যাওয়া তিন টি-টোয়েন্টিতেও তাসকিনকে পাওয়া যাবে না বলে এক বিসিবি সূত্র জানিয়েছেন গণমাধ্যমকে। যুক্তরাষ্ট্র থেকে তার ফলো আপ মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে, বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় ফিটনেস তিনি অর্জন করতে পারবেন কিনা।

আগামী ১ জুন বিশ্বকাপ শুরুর আগে তাসকিনকে ফিরে পাওয়ার আশা নির্বাচকদের। তবে বিশ্বকাপের প্রস্তুতিমূলক এই সিরিজে তার বদলে পেসার হাসান মাহমুদকে দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।

বিসিবি সূত্র জানিয়েছেন, ‘আমরা এখনও আশাবাদী যে তাসকিনকে নিয়ে কিছু ভালো খবর পাওয়া যাবে। এটা যদি গুরুতর হতো, তাহলে আমাদেরকে অবশ্যই জানানো হতো যে কোনও সুযোগ নেই (তার বিশ্বকাপে খেলার)।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম