প্লে-অফে বেঙ্গালুরু, চেন্নাইয়ের সম্ভাবনা কতটুকু?

স্পোর্টস ডেস্ক 
১৫ মে ২০২৪, ১৩:১৮আপডেট : ১৫ মে ২০২৪, ১৩:১৮

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালস জিতে যাওয়ায় প্লে অফ নিশ্চিত হয়েছে রাজস্থান রয়্যালসের। কলকাতা অবশ্য এর আগেই শীর্ষ চারে জায়গা করে নিয়েছে। প্লে-অফের জন্য ফাঁকা রয়েছে আর দুটি স্থান। এখন দেখে নেওয়া যাক কার ককতটুকু সম্ভাবনা--

দিল্লি ক্যাপিটালস

১৪ ম্যাচে পয়েন্ট ১৪, নেট রানরেট -০.৩৭৭

১৪ ম্যাচ খেলে ক্যাম্পেইন শেষ করেছে দিল্লি। তাদের ১৪ পয়েন্ট। কিন্তু নেট রানরেট -০.৩৭৭ হওয়ায় তাদের শীর্ষ চারে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যতটুকু টিকে আছে সেটা যদি, কিন্তুর হিসেবে! আশায় থাকতে হবে চেন্নাই যেন বেঙ্গালুরুকে হারিয়ে ১৬ পয়েন্ট অর্জন করে এবং হায়দরাবাদ যেন তাদের শেষ দুই ম্যাচেই বড় ব্যবধানে হারে! তাহলে দলটির রান রেট দিল্লির নিচে নেমে যাবে। সেক্ষেত্রে দুই ম্যাচে হায়দবারাদের হারের ব্যবধান হতে হবে ১৯৪! তাহলে বলা যায় অলৌকিক কিছু না হলে দিল্লির সম্ভাবনা শেষ হয়ে গেছে!

লখনউ সুপার জায়ান্টস

১৩ ম্যাচে পয়েন্ট ১২, রানরেট -০.৭৮৭; ম্যাচ বাকি একটি 

লখনউর বাকি আছে একটি ম্যাচ। তাহলে ১৪ পয়েন্ট নিয়ে ক্যাম্পেইন শেষ করবে তারা। যদি তারা শেষ ম্যাচে ২০০ রানও করে এবং মুম্বাইকে ১০০ রানে হারায়। তাহলে রান রেটের যা অবস্থা সেটা -০.৩৫১ পর্যন্ত উন্নীত হতে পারে। মোট কথা বেশ কিছু অলৌকিক ব্যাপার না ঘটলে দিল্লির মতো লখনউরও এই দৌড়ে থাকার সম্ভাবনা নেই।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 

১৩ ম্যাচে পয়েন্ট ১২, রান রেট ০.৩৮৭; ম্যাচ বাকি একটি 

যদি সানরাইজার্স হায়দরাবাদ কমপক্ষে একটি পয়েন্টও অর্জন করে; সেটা জয় কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে। তখনই টেবিলে চেন্নাইকে টপকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে বেঙ্গালুরুর। সেক্ষেত্রে স্কোর ২০০ রান হলে ১৮ রানের ব্যবধানে চেন্নাইয়ের বিপক্ষে জিততে হবে। ২০০ রান চেজ করতে হলে তখন সেটা জিততে হবে ১৮.১ ওভারে (উইনিং শটে কত রান নিয়েছে সেটার ওপর নির্ভর করবে)। যদি জয়ের ব্যবধান কম হয় তখনও কোয়ালিফাই করার সুযোগ থাকবে। সেক্ষেত্রে হায়দরাবাদকে তাদের দুটি ম্যাচেই হারতে হবে। সেটা যে কোনও ব্যবধানে। চেন্নাইয়ের কাছে পরাজয় এবং বৃষ্টিতে পরিত্যক্ত হলে তখন বিদায় নেবে বেঙ্গালুরু।          

চেন্নাই সুপার কিংস 

১৩ ম্যাচে পয়েন্ট ১৪, রান রেট ০.৫২৮; ম্যাচ বাকি আর একটি

বেঙ্গালুরুর বিপক্ষে শনিবার চেন্নাই জিতলেই প্লে-অফ নিশ্চিত করবে ধোনিরা। ২০০ রান তাড়া করতে গিয়ে ১৮ রানের কমে হেরে গেলে তখনও চেন্নাইয়ের রানরেট বেঙ্গালুরুর ওপর থাকবে। বড় ব্যবধানে হারলেও চেন্নাইয়ের আশা থাকবে। সেক্ষেত্রে প্রার্থনায় থাকতে হবে হায়দরাবাদ তাদের শেষ দুই ম্যাচেই যেন হারে এবং রান রেটে চেন্নাইয়ের পেছনে থাকে। তেমনটা হলে চেন্নাইয়ের পাশাপাশি বেঙ্গালুরুও কোয়ালিফাই করবে। 

সানরাইজার্স হায়দরাবাদ

১২ ম্যাচে পয়েন্ট ১৪, রানরেট ০.৪০৬; ম্যাচ বাকি দুটি 

প্লে অফ নিশ্চিত করতে হায়দরাবাদের একটি পয়েন্ট প্রয়োজন। দুটি ম্যাচ হেরে গেলেও সুযোগ থাকবে। তখন আশায় থাকতে হবে চেন্নাই যেন বেঙ্গালুরুকে হারায়। এক্ষেত্রে দিল্লির ওপরে নেট রান রেট থাকতে হবে। হায়দরাবাদ তাদের দুটি ম্যাচে হারলে এবং বেঙ্গালুরু চেন্নাইকে হারালেও সম্ভাবনা টিকে থাকবে। তখন অবশ্য চেন্নাইয়ের রানরেট হায়দরাবাদের চেয়ে কম হতে হবে। 

/এফআইআর/ 
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম