লঙ্কা প্রিমিয়ার লিগ

ফিক্সিং সন্দেহে মোস্তাফিজদের ব্রিটিশ-বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি মালিক গ্রেফতার

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৪, ২০:৪১আপডেট : ২২ মে ২০২৪, ২১:০৮

লঙ্কা প্রিমিয়ার লিগে ৬ ফ্র্যাঞ্চাইজির অন্যতম ডাম্বুলা থান্ডার্স। সম্প্রতি যার মালিকানা কিনেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক তামিম রহমান। বুধবার কলম্বো থেকে তার গ্রেফতারের পর ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ।

ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, কলম্বোতে দুবাইয়ের উদ্দেশে বিমানে উঠার সময় তাকে গ্রেফতার করে শ্রীলঙ্কার পুলিশ। যতটুকু জানা গেছে, লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

এএফপি জানিয়েছে, ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহে আদালতের নির্দেশের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আরও তদন্তের জন্য তাকে রিমান্ডে রাখা হবে ৩১ মে পর্যন্ত।

পুলিশের বিশেষ ইউনিট; যারা ক্রীড়াঙ্গনের দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন, তাদের হাতে তামিম গ্রেফতার হয়েছেন। টুর্নামেন্ট শুরুর চার বছরের মাথায় এবারই প্রথম কোনও কর্মকর্তা গ্রেফতার হয়েছেন।

উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজিটি কিছুদিন আগে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে সরাসরি দলে ভিড়িয়েছে। গতকাল নিলামে ২৪জন খেলোয়াড়ও কিনেছে তারা। ব্যয় করেছে ৪ লাখ ৫০ হাজার ডলার! যেখাতে তাদের সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়টি ছিলেন আফগান অলরাউন্ডার করিম জানাত।

/এফআইআর/   
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম