ইংল্যান্ড-পাকিস্তানের ‘প্রস্তুতিমূলক সিরিজে’ বাধা বৃষ্টি

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৪, ০৯:২৩আপডেট : ২৯ মে ২০২৪, ১০:৫৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজ খেলতে নেমেছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু তাদের সেই প্রস্তুতিতে জল ঢেলে দিচ্ছে বৃষ্টি। প্রথম ম্যাচের পর চার ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গেছে। কার্ডিফে তৃতীয় টি-টোয়েন্টিতে কোনও বল না গড়িয়েই ম্যাচ পরিত্যক্ত হয়েছে।  

এজবাস্টনে ২৩ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ধরা এই সিরিজটা সেভাবে কাজে দিচ্ছে না। কার্ডিফে ম্যাচ শুরুর নির্ধারিত এক ঘণ্টা আগে বৃষ্টি পড়তে শুরু করে। অবস্থা এমন দাঁড়ায় টসটাও করা যায়নি। পুরো মাঠই তখন কাভারে ঢাকা থাকে। পরে পর্যবেক্ষণ শেষে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন। 

এখন দ্য ওভালে শেষ ম্যাচ খেলবে দুই দল। এই ম্যাচটা ঠিকমতো হলে কিছুটা হলেও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে তারা। 

২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান টুর্নামেন্ট শুরু করবে ৬ জুন। সেদিন তাদের প্রতিপক্ষ অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। তাদের আগে ৪ জুন শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড। সেদিন তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান