বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের শ্রীলঙ্কান কোচ মোহাম্মদ নাভিদ নওয়াজের ওপরই আস্থা রেখেছে তারা। নওয়াজকে নিয়োগ দেওয়ার বিষয়টি শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি।
নওয়াজ শুধু অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবেই কাজ করবেন না। তিনি ছোটদের বয়সভিত্তিক দলগুলোর ব্যাটিং পরামর্শক হয়েও কাজ করবেন। নওয়াজকে দুই বছরের চুক্তিতে বিসিবি নিয়োগ দিয়েছে। যা কার্যকর হচ্ছে ১ জুন।
নওয়াজ এর আগেও অনূর্ধ্ব-১৯ দলটির দায়িত্ব সামলেছেন। তার অধীনেই প্রথমবার দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে লাল-সবুজরা। তিনি সেবার ২০১৮ সাল থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব সামলেছেন।
নওয়াজের আগে এই দলের দায়িত্ব সামলেছেন স্টুয়ার্ট ল’। তিনি যুক্তরাষ্ট্রের হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়ায় চলে গেছেন।









