টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন ফাঙ্গিসো

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০১৬, ১২:২৯আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১২:৩৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন ফাঙ্গিসো বোলিং অ্যাকশন বৈধ না হওয়ার কারণে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার অ্যারন ফাঙ্গিসো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
সম্প্রতি লায়ন্সের হয়ে ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম শ্রেণির ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের ম্যাচে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। এরপরেই আইসিসি অনুমোদিত প্রিটোরিয়া হাই পারফরম্যান্স সেন্টারে তার অ্যাকশন পরীক্ষা করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায় বোলিংয়ের সময় ফাঙ্গিসোর কনুই বক্রতা ১৫ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে।
এরপর নতুন করে অ্যাকশন শুধরে পরীক্ষা দেন ফাঙ্গিসো। ৭ মার্চ-এর পরীক্ষায় দেখা গেছে তার সবগুলো ডেলিভারিই বৈধ।

এ প্রসঙ্গে ফাঙ্গিসো নিজের অনুভূতিতে জানান, ‘এটা আসলেই বিশাল স্বস্তির একটি বিষয়। আমি বৈধভাবেই বোলিং করতে পারবো। এছাড়া আমার ক্রিকেট বোর্ডকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।’  

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৮ মার্চ মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এর আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১২ মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে আর স্থানীয় একটি দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে ১৫ মার্চ।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম