‘বাবর কোহলির ধারেকাছেও নেই’

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৪, ১৯:৫৫আপডেট : ০৯ জুন ২০২৪, ২৩:১৬

পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া তার দেশের অধিনায়ককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বসলেন। মাঝেমধ্যেই ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের মধ্যে তুলনা করেন ভক্ত-সমর্থকরা। সম্প্রতি বাবর কোহলিকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির শীর্ষ রান সংগ্রাহক হয়েছেন। তবে কানেরিয়ার মতে, পাকিস্তানি ব্যাটারের চেয়ে অনেক ভালো খেলোয়াড় কোহলি। 

ভারত ও পাকিস্তান ম্যাচ সামনে রেখে আইএএনএস-কে কানেরিয়া বলেছেন, ‘বাবর আজম কোনও সেঞ্চুরি করলেই হলো, পরের দিন আপনি দেখবেন বিরাট কোহলির সঙ্গে তার তুলনা করা হচ্ছে। বাবর তো বিরাটের জুতোর সমানই নয়।’

সাবেক পাকিস্তানি স্পিনার বললেন, ‘বাবর আজম তো বিরাটের ধারেকাছে নেই। পাকিস্তান ক্রিকেট দল একটা তামাশা, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব দেয় না। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে গেছে ছুটি কাটাতে।’

প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে গেছে পাকিস্তান। তাতেই ক্ষোভ উগরে দিয়েছেন কানেরিয়া। ভারতের কাছেও তারা পাত্তা পাবে না বললেন এই সাবেক স্পিনার, ‘ভারত তাদের বাজেভাবে হারাবে। তারা ভারতকে হারাতে সক্ষম নয়। যখন পাকিস্তান বিশ্বকাপ খেলতে যায়, তখন তাদের বোলিং নিয়ে প্রশংসা করে যায়। তারা বলে, তাদের বোলিং ম্যাচ জেতাবে। কিন্তু তারা প্রথম ম্যাচে হেরে গেলো বাজে বোলিংয়ের কারণে।’

/এফএইচএম/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?