অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন লামিচানে

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৪, ১২:১৯আপডেট : ১০ জুন ২০২৪, ১২:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এতদিন খুব চেষ্টা করেও বিতর্কিত সন্দীপ লামিচানেকে নিতে পারেনি নেপাল। দলটি অবশেষে স্বস্তির খবর পেয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি, তাই সেখানে খেলতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দিতে বাধা নেই তার। নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন সোমবার এর সত্যতা নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরশ খাদকা বলেছেন, ‘চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে লামিচানে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আর নেপাল শুরু থেকেই তারকা লেগ স্পিনারকে দলে ভেড়াতে চেয়েছে। যেহেতু ধর্ষণের অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি। কিন্তু দু’বার চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ব্যর্থ হয়েছেন লামিচানে। সর্বশেষ খবরের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাট ফর্ম এক্সে তিনি লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে শেষ দুই ম্যাচের জন্য আমি জাতীয় দলে যোগ দিতে যাচ্ছি। সেখানে নিজের ও ক্রিকেট ভক্তদের স্বপ্ন পূরণের জন্য এখন মুখিয়ে আছি।’

ওয়েস্ট ইন্ডিজে নেপালের শেষ দুটি ম্যাচ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শুরুর ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেটে হেরেছে তারা। বুধবার ফ্লোরিডয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচ।  

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম