সাকিবকে এক ওভার বোলিংয়ে দেখে অবাক তামিম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১৯:৪১আপডেট : ১১ জুন ২০২৪, ১৯:৪১

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভারে ৩০ রান দিয়ে কোনও উইকেট পাননি সাকিব আল হাসান। ব্যাটিংয়েও অবদান রাখতে পারেননি। গতকাল সোমবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে বল করতে দেখা গেলো মাত্র এক ওভার। ব্যাটিংয়ে নেমে দায়িত্বজ্ঞানহীন শটে ৩ রানে আউট হয়ে দলকে বিপদে ফেলেন বাঁহাতি এই অলরাউন্ডার। সাকিব দলের গুরুত্বপূর্ণ বোলার, কিন্তু তিনি করলেন কিনা মাত্র এক ওভার! তাকে এক ওভার বোলিং করতে দেখে ভীষণ অবাক হয়েছেন তামিম ইকবাল।

কোটার পুরো ৪ ওভার বোলিং করেননি সাকিব, সে প্রসঙ্গে ক্রিকইনফোর 'টাইম আউট' অনুষ্ঠানে তামিমের কাছে জানতে চান সঞ্চালক। উত্তরে বাঁহাতি ওপেনার বলেছেন, ‘কিছুটা অবাক হয়েছি সাকিব আরও (১ ওভারের বেশি) বোলিং না করায়। হয়তো ক্রিজে থাকা মিলারের কথা ভেবে! তবে সাকিবকে আক্রমণে এনে ক্লাসেনকে চ্যালেঞ্জ জানানোর ভালো সুযোগ ছিল।’

এদিকে সাকিবের ঘাটতি বল হাতে পূরণ করেছেন মাহমুদউল্লাহ। ৩ ওভারে ১৭ রান দিয়ে কিপ্টে বোলিংয়ে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। মাহমুদউল্লাহকে বোলিং দেখে বিস্ময় প্রকাশ করেছেন দেশসেরা এই ওপেনার, ‘খুবই বিস্মিত হয়েছি মাহমুদউল্লাহ ৩ ওভার বোলিং করেছেন এবং ভালো করেছেন।’

সোমবার তানজিম হাসান সাকিবের বোলিংয়ে দারুণ শুরু পায় বাংলাদেশ।পাওয়ার প্লেতে প্রোটিয়াদের তুলে নেওয়া চার উইকেটের তিনটিই তার। ৪ ওভারে ১৮ রান খরচায় তার শিকার চারটি উইকেট। এই নিয়ে ক্রিনইনফোর পডকাস্টে তামিম বলেছেন, ‘চার-ছয় খাওয়ার পরও উইকেট নিয়েছে তানজিম সাকিব। সে খুব আত্মবিশ্বাসী ক্রিকেটার। বলের পেস দারুণভাবে পরিবর্তন করেছে। উইকেট তাকে কিছুটা সহায়তা করেছে সত্যি, তবে খুব ভালো বোলিং করেছে সে। উইকেটের চাহিদা মতো বল করেছে। যুক্তরাষ্ট্র পর্বে পেসাররা তাদের কাজটা ভালো মতোই করেছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান