ইতিহাস গড়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৪, ১০:৩৯আপডেট : ১৪ জুন ২০২৪, ১০:৩৯

অগণিত রেকর্ড গড়ে কানাডাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। তারপর রোমাঞ্চ ছড়িয়ে পাকিস্তানকে তারা হারায় সুপার ওভারে। ভারতকে চেপে ধরলেও পাঁচ রানের পেনাল্টিতে ব্যাকফুটে চলে যায় তারা। আজ শুক্রবার গ্রুপের শেষ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট পাওয়ার লক্ষ্যে তারা মোকাবিলা করবে আয়ারল্যান্ডকে। 

আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার ম্যাচ জিতলেই ইতিহাস গড়বে যুক্তরাষ্ট্র। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই সুপার এইটে উঠবে তারা। তবে মৌসুমী বৃষ্টিতে ফ্লোরিডার ম্যাচটি হওয়া নিয়ে ঘোরতর শঙ্কা রয়েছে। রেকর্ড বৃষ্টিতে বন্যায় ভেসে গেছে শহর। সেন্ট্রাল ব্রাওয়ার্ড পার্কের সবগুলো ম্যাচই পরিত্যক্ত হওয়ার আশঙ্কা। দুই দিন আগে নেপাল বনাম শ্রীলঙ্কার ম্যাচে টস পর্যন্ত হয়নি, বৃষ্টিতে ভেসে গেছে।

শুক্রবার যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচেরও একই ভাগ্য বরণ করতে হতে পারে। তাহলে যুক্তরাষ্ট্র সুপার এইটে ওঠার উৎসব করে ফেলতে পারে। তাতে করে বিদায় নিতে হবে পাকিস্তানকে। 

আর বল মাঠে গড়ালেও আয়ারল্যান্ডের সুপার এইটে ওঠার সম্ভাবনা ক্ষীণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ছয় ম্যাচের পাঁচটি হেরেছে তারা, তাও আবার টানা। এবার তো কানাডার কাছে হেরে গিয়ে মনোবলে বিরাট ধাক্কা খেয়েছে তারা। ফর্মের তুঙ্গে থাকা যুক্তরাষ্ট্রও যে তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ, সেটা বলার অপেক্ষা রাখে না।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম