হোপের তাণ্ডবে জয়ে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪, ০৯:২০আপডেট : ২২ জুন ২০২৪, ১০:৫৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে রান রেটে এখন গ্রুপ -২ এ ইংলিশদেরও পেছনে ফেলেছে তারা। দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ফিরেছে টুর্নামেন্টের অন্যতম আয়োজকরা।

ব্রিজ টাউনে ১২৯ রানের লক্ষ্য ৫৫ বল হাতে রেখেই ছু্ঁয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যার বড় কৃতিত্ব ওপেনার শাই হোপের। যুক্তরাষ্ট্রের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন তিনি। ৩৯ বলে অপরাজিত ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। তাতে ছিল ৪টি চার ও ৮টি ছক্কা। যা তার ক্যারিয়ার সেরা।

জনসন চার্লস আর হোপের ওপেনিং জুটিতেই ৭ ওভারে আসে ৬৭ রান। জনসনের বিদায়ের পর হোপ তারপর একার তাণ্ডবে ছঁড়ি ঘুরিয়েছেন। পুরান ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে অবদান রাখেন।  তাতে ১০.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতেছে ক্যারিবিয়ানরা।

শুরুতে যুক্তরাষ্ট্রকে ব্যাট করতে পাঠিয়ে তাদের ১৯.৫ ওভারে ১২৮ রানে রুখে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ৩ রানে টেইলের আউটের পর ভালো কিছু বার্তা দিচ্ছিলেন আন্দ্রে গুস ও নিতিশ কুমার। নিতিশকে দলেন ৫১ রানে ফিরিয়ে সম্ভাবনাময় জুটি ভাঙেন গুদাকেশ মোটি। তাতেই ছন্দপতন ঘটেছে। ৬০ রানে আলজারি জিসেফের বলে ফেরেন আক্রমণাত্মক খেলতে থাকা গুস। ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রানে ফেরেন তিনি। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে চাপে পড়ে যায় তারা।

১৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন রোস্টন চেজ। ম্যাচসেরাও তিনি। ৩১ রানে আন্দ্রে রাসেলও তিনটি উইকেট নিয়েছেন। আলজারি জিসেফ ৩১ রানে নিয়েছেন দুটি। গুদাকেশ মোটি ১৪ রানে নিয়েছেন একটি।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম