‘বিশ্বকে বোঝানো হয়েছে, আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ১২:১৬আপডেট : ২৮ জুন ২০২৪, ১২:১৬

দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে নাজমুল হোসেন শান্তরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে এসে নিজেদের সেরা সাফল্য পেলেও ভক্ত-সমর্থকদের হতাশ করেছেন ক্রিকেটাররা।

গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে অল্পের জন্য জয় হাতছাড়া হয়। বাকি তিন ম্যাচে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জিতে সুপার এইটে ওঠে বাংলাদেশ। সেখানে অস্ট্রেলিয়া ভারতের কাছে পাত্তা পায়নি। তবে সেমিফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। এজন্য আফগানিস্তানের বিপক্ষে ১২.১ ওভারে করতে হতো ১১৬ রান। আশা থাকলেও ব্যাটারদের ব্যর্থতায় সেই সাফল্য তো মিলেইনি, হেরেও গেছে বাংলাদেশ। শান্ত-সাকিবদের দুর্বল মানসিকতার সমালোচনা হচ্ছে বিস্তর। 

বিমানবন্দরে নেমে বাংলাদেশের প্রতিনিধি হয়ে তাসকিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, ‘ব্যাটিং বিপর্যয় যেটা, আসলে সত্যি বলতে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে, তখন কিন্তু ব্যাটারদের ফেভার খুব কম ছিল। আপনারা যদি স্ট্যাট চেক করেন, অন্যান্য দেশের ব্যাটার, বড় বড় দলগুলোও স্ট্রাগল করেছে। ওখানে বোলারদের একটু অ্যাডভান্টেজ ছিল।’ 

ওয়েস্ট ইন্ডিজেও ব্যাটিং দুর্দশা না কাটা নিয়ে তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর একটু ভালো উইকেটে খেলছি আমরা। কিন্তু তাও আসলে, এত লম্বা...কখনোই আমি ক্রিকেট খেলার পর, বাংলাদেশ দলের হয়ে শেষ ১০ বছর ধরে খেলছি, কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে খারাপ সময় দেখি নাই। আশা করি এটা দ্রুতই কাটিয়ে উঠবে।’ 

বোলারদের পারফরম্যান্স নিয়ে এই পেসারের মূল্যায়ন, ‘অবশ্যই। মাশাআল্লাহ তানজিম সাকিব, রিশাদ এরা সেরা পাঁচ উইকেটশিকারীর মধ্যে ছিল। রিশাদ এখনও আছে। ওভারঅল ভালো করছে মাশাআল্লাহ। এটা খুব পজেটিভ সাইন বাংলাদেশ থেকে ফিউচার স্টাররা উঠে আসবে। অলরেডি বিশ্বকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে।’ 

তিনি আরও বলেন, ‘বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে। এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর রহমতে সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নাই।’

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে তাসকিন বলেছেন, ‘দেখেন সত্যি কথা বলতে ভালোর তো কখনোই শেষ নাই। ধরেন আমাদের আরও অনেক ভালো হতে পারতো। বিশেষত শেষ ম্যাচটায় আমরা সবাই একটু হতাশ হয়েছি। আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে ১২ ওভারের মধ্যে, পরে যখন বুঝতে পারলাম সম্ভব না; তখন নরমালি ট্রাই করছিল সবাই। তাও জিততে পারি নাই।’ 

বাংলাদেশের ইতিবাচক প্রাপ্তি নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, ইতিবাচক সাইন আছে পুরো টুর্নামেন্টজুড়ে বোলিং বেশ ভালো করেছে। সুপার এইটে উঠছি। সর্বপ্রথম এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। ইতিবাচক আছে, কিন্তু নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। আসলে সবার মতো আমরাও একটু হতাশ, প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম