‘ফাইনালে হারলে রোহিত বারবাডোসের মহাসাগরে ঝাঁপ দেবে’

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৪, ১৬:৫২আপডেট : ২৯ জুন ২০২৪, ১৬:৫২

১১ বছর ধরে আইসিসির কোনও শিরোপা নেই ভারতের। ২০১৪ সালের পর থেকে পাঁচটি ফাইনাল খেললেও সবগুলোতেই হার ছিল সঙ্গী। সর্বশেষ গত বছর নিজেদের ঘরের মাঠেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে।   

এবার কি ভাগ্য ফেরাতে পারবেন রোহিত শর্মা? ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর এক বছরের মাথায় আরও একটি ফাইনাল। তাও সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন, অধিনায়ক হিসেবে ফাইনালে আরেকটি ব্যর্থতা রোহিতকে মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত করে দেবে।    বার্তা সংস্থা পিটিআইকে সৌরভ বলেছেন, ‘আমার মনে হয় না সাত (আসলে ৬) মাসের ব্যবধানে রোহিত আরেকটি বিশ্বকাপ ফাইনাল হারবে। যদি অধিনায়ক হিসেবে দুটি ফাইনাল হেরে যায়, আমার মনে হয় রোহিত সম্ভবত বারবাডোসের মহাসাগরে ঝাঁপ দেবে।’  

ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। সেখানেও তাদের আশা চূর্ণ হয়েছে অজিদের দাপটে। সৌরভ চলতি টুর্নামেন্টে রোহিতের নেতৃত্বের প্রশংসা করেছেন। আশা করছেন, ফাইনালে এবার হয়তো ভাগ্য তাদের পাশে থাকবে, ‘রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ব্যাটও করেছে দারুণভাবে। আশা করবো ফাইনালেও সেটা অব্যাহত থাকবে। ভারত যেন প্রত্যাশা মতো অর্জনটা করতে পারে এবং তাদের সেই স্বাধীনতা নিয়েই খেলা উচিত।’   

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান