পৃথিবীর সেরা কাজ ছেড়ে দেওয়ার অনুভূতি অ্যান্ডারসনের

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৪, ২০:০৯আপডেট : ১২ জুলাই ২০২৪, ২০:০৯

২১ বছর ধরে ১৮৮ ম্যাচ খেলে জেমস অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ার শেষ হলে সেখানেই, যেখানে শুরু হয়েছিল- লর্ডসে। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিলেন, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইনিংস ও ১১৪ রানে।

ম্যাচ শেষে স্কাই ক্রিকেটকে অ্যান্ডারসন বলেছেন, ‘অবশ্যই আজকের সকাল ছিল খুব আবেগের, যেভাবে দুই দল ও ভক্তরা প্রতিক্রিয়া দেখালো, তা ছিল বিশেষ। কিন্তু হ্যাঁ, আমি এখনও (কান্না) ধরে রাখতে পারছি। ২০ বছর ধরে ক্রিকেট খেলায় আমি সত্যিই গর্বিত, এটা দারুণ প্রচেষ্টা, বিশেষ করে একজন ফাস্ট বোলারের জন্য।’

তিনি আরও বললেন, ‘এতদূর পর্যন্ত আসতে পারায় আমি সত্যি খুশি। ভালো লাগছে যে ক্যারিয়ারের বেশিরভাগ সময় চোটমুক্ত থাকার মতো যথেষ্ট সৌভাগ্য হয়েছে। আর হ্যাঁ, ইংল্যান্ডের হয়ে খেলা দুনিয়ার সেরা কাজ, তাই এত দীর্ঘ সময় ধরে এই কাজটা করতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’

৭০৪ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করলেন অ্যান্ডারসন। তবে সংখ্যাটা ৭০৫ হতে পারতো, যদি না গুডাকেশ মোটির ফিরতি ক্যাচ না মিস করতেন। তিনি বলেন, ‘আমার এখনও খারাপ লাগছে ক্যাচটা ছেড়ে। তবে এই সপ্তাহ ছিল দারুণ, মাঠের সবার ও দর্শকদের প্রতিক্রিয়ায় আমি অভিভূত। আমার অর্জনে আমি গর্বিত।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম