সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটে হারলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৪, ১৭:৪৫আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৮:৪২

ব্যাট-বল কোনোটাতেই বলার মতো ছাপ রাখতে পারেনি বাংলাদেশ। শুক্রবার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটে হেরেছে তারা।

আগে ব্যাটিং করে মাত্র ৮০ রানে থামে বাংলাদেশ। জবাবে কোনও উইকেট না হারিয়ে ১২তম ওভার শেষ হতেই ম্যাচ জেতে ভারত।

প্রথমে ব্যাটিং নিয়ে বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে। তিন টপ অর্ডার ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন পাওয়ার প্লেতে। ভারতের পেসার রেনুকা সিং দুর্দান্ত স্পেল করেন। তাতে ৫ ওভারে ২১ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার সেরা চেষ্টা করে গেছেন। কিন্তু অন্য প্রান্ত থেকে উইকেট পড়ার পাশাপাশি অগণিত ডট বলে চাপ বাড়ে বাংলাদেশের ওপর।

নিগার ৫১ বলে ৩২ রান করেন। স্বর্ণা আক্তার আটে নেমে ১৮ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন। দুই উইকেট হাতে থাকলেও বাংলাদেশ ২০ ওভারে একশ করতে ব্যর্থ হয়।

রেনুকা তিন উইকেট নেন ১০ রান দিয়ে। বাঁহাতি স্পিনার রাধা যাদবও পান সমান সংখ্যক উইকেট।

সহজ লক্ষ্যে নেমে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫৫ রান করেন স্মৃতি, ২৬ রান আসে শেফালির ব্যাটে। ১১ ওভারে ভারতের স্কোর ৮৩ রান। তাতে করে নবম আসরে নবমবার ফাইনালে উঠলো ভারত।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম