এক নম্বর বাবরের পরেই রোহিত

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, ১৯:১৩আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৯:১৩

আইসিসি র‌্যাঙ্কিংয়ে এখনও এক নম্বর ওয়ানডে ব্যাটার বাবর আজম। দ্বিতীয় স্থানে এসেছে পরিবর্তন। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের পারফরম্যান্স দিয়ে দুই নম্বরে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এক ধাপ নেমে তার পরে আছেন শুবমান গিল, চারে বিরাট কোহলি। পাথুম নিসাঙ্কা এক ধাপ উপরে উঠে অষ্টম স্থানে।

ভারত শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ২-০ তে। তবে ব্যাটে রান ছিল রোহিতের। দুই দল মিলে তিনি সর্বোচ্চ ১৫৭ রান করেছেন ৫২.৩৩ গড়ে। তার ব্যাটে আসে ৫৮, ৬৪ ও ৩৫ রান। ৭৬৫ পয়েন্ট নিয়ে গিলের সঙ্গে জায়গা অদলবদল করেছেন। বাবর ৮২৪ পয়েন্ট নিয়ে বেশ ভালোভাবে এগিয়ে।

শ্রীলঙ্কার হয়ে আভিষ্কা ফার্নান্ডো (১৩৭ রান), দুনিথ ভেল্লালাগে (১০৮), কুশল মেন্ডিস (১০৩) ও নিসাঙ্কা (১০১) ব্যাট হাতে ভূমিকা রাখেন। সিরিজের আগেই র‌্যাঙ্কিংয়ে নিসাঙ্কা লঙ্কানদের সেরা ব্যাটার ছিলেন। মেন্ডিস পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯তম এবং আভিষ্কা ২০ ধাপ এগিয়ে ৬৮ নম্বরে।

ভেল্লালাগে বল হাতে ভালো সময় কাটান। শেষ ওয়ানডেতে ২৭ রান খরচায় নেন ৫ উইকেট। তাতে বোলার র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৫৯তম।

পোর্ট অব স্পেন টেস্টের পর টেম্বা বাভুমা ও কেশব মহারাজের উন্নতি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট ড্র হয়েছিল। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা প্রথম ইনিংসে ৮৬ রান কেরন এবং দ্বিতীয়টিতে অপরাজিত ছিলেন ১৫ রানে। তাতে ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ১৬তম তিনি। শীর্ষ পঞ্চাশের বাইরে টনি ডি জর্জি ৭৮ ও ৪৫ রান করে ২৯ ধাপ লাফিয়ে ৮৫ নম্বরে।

প্রোটিয়া বোলিং তারকা মহারাজ দুই ইনিংসে চারটি করে উইকেট নেন যথাক্রমে ৭৬ ও ৮৮ রান দিয়ে। ম্যাচসেরার পুরস্কার জয়ী এই স্পিনার সাত ধাপ এগিয়ে টেস্ট বোলার তালিকায় সাত ধাপ উন্নতি করে ২১ নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম