পার্থ স্কর্চার্সকে হারিয়ে সেমিতে এইচপি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৪, ১৫:৪৪আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৫:৪৪

পার্থ স্কর্চার্সকে হারিয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বিসিবি হাইপারফম্যান্স ইউনিট (এইচপি)। সেমিফাইনালে যেতে জয়ের বিকল্প ছিল না এইচপির। শনিবার ৩ উইকেটে পার্থ স্কর্চার্সকে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে পার্থ ১২৯ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে খেলতে নেমে আকবর আলী ও মাহফুজুর রহমান রাব্বির ব্যাটে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিসিবির হাইপারফরম্যান্স ইউনিট।

রিপন মন্ডল ও রাকিবুল হাসানের বোলিংয়ে পার্থ ১২৯ রানে থেমেছে। ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় এইচপি। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন অধিনায়ক আকবর আলী। তার ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ৩ ছক্কায়। এছাড়া ১০ বলে ১ চার ও ২ ছক্কায় ২৫ রান করেন মাহফুজুর রহমান রাব্বি। ২৬ বলে ২৬ রান আসে জিশান আলমের ব্যাট থেকে।
 
এর আগে তেগুয়ে উইলির ব্যাটে ১২৯ রান সংগ্রহ করে পার্থ। ৫৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেন পার্থের এই ব্যাটার। এছাড়া বেক্সটার হোল্ট ২৬ বলে ৩৪ রান করেছেন। 

এইচপির হয়ে রিপন মন্ডল ও রাকিবুল হাসান নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম