ফাইনালে অ্যাডিলেডের কাছে হেরে শিরোপা বঞ্চিত এইচপি

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৪, ১৬:২১আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৬:৪৫

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারলো না বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। রবিবার বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩২ রানের ব্যবধানে হেরেছে তারা। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে অ্যাডিলেড। জবাবে বাংলাদেশের দল নির্ধারিত ওভারের এক বল আগেই ১৩৭ রানে অলআউট হয়েছে। ব্যাট ও বল হাতে পারফর্ম করে অ্যাডিলেডকে জেতানোর নায়ক টম ও’কনেল।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একেবারে খারাপ করেননি বাংলাদেশের দুই ওপনার। ৪.৪ ওভারে তুলে ফেলে ৩২ রান। কিন্তু পঞ্চম ওভারের পঞ্চম বলে জিসান আলম (১৮) ফিরতেই ধাক্কা খায় এইচপি। পরবর্তীতে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ১৫ রানের জুটি গড়েন। ইমন ৬ বলে ৩ রান করে আউট হন। আগ্রাসী খেলতে থাকা জুনিয়র তামিম এবার আফিফ হোসেনকে ধ্রুবকে নিয়ে দলকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দারুণ খেলতে থাকা তামিম ২৯ বলে ৩৫ রান করে হুট করেই আউট হয়ে গেছেন।

তামিমের আউটের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি এইচপি। শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি (২১), রাকিবুল হাসান (১২) ও রিপন মন্ডলের (১১) ব্যাটে কেবল হারের ব্যাবধানই কমাতে পেরেছে এইচিপ। শেষ পর্যন্ত ইনিংসের ১ বল বাকি থাকতে ১৩৭ রানে অলআউট হয় এইচপি।  

অ্যাডিলেডের বোলারদের মধ্যে জর্ডান বাকিংহাম, লয়েড পোপ, নোয়া ম্যাকফাইডেন, লিয়াম স্কট ও টম ও’কনেলে প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই রানআউট হয়ে সাজঘরে ফিরে যান ওপেনার জ্যাক উইন্টার। ৮ বলে ৪ রান করেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে হ্যারি ম্যাথিয়াস এবং টম ও’কনেলের ৫৯ রানের জুটিতে প্রতিরোধ গড়ে অ্যাডিলেড। হ্যারি একপ্রান্ত আগলে ২৩ বলে ১৯ রানের ধীরগতির ইনিংস খেলে আউট হন।

বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে উঠেছিলেন টম। তৃতীয় উইকেটে লিয়াম স্কটের সাথে ১৯ রানের জুটি করে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন তিনি। ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় দলের সর্বোচ্চ ৫৩ রান আসে টমের ব্যাট থেকে।  টমের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ঝড় তোলেন লিয়াম কট। তার ১৮ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসের পর রায়ান কিং ও স্যাম রাহালের ব্যাটে অ্যাডিলেড ১৬৯ রান সংগ্রহ করে। রায়ান ১৯ বলে ৩৫ এবং স্যাম ১৩ বলে ২০ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশ এইচপির হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রিপন মন্ডল। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন আফিফ হোসেন, রকিবুল হাসান এবং মাহফুজুর রহমান রাব্বি।

/আরআই/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম