ইনজুরিতে পেসার আমির জামালকে সরাতে বাধ্য হলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ১২:১২আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২:৪০

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে পেস বিভাগের আরেক অস্ত্রকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। ফাস্ট বোলার আমির জামালের অন্তর্ভুক্তিটা নির্ভর করছিল ফিটনেস ক্লিয়ারেন্সের ওপর। তাতে ব্যর্থ হওয়ায় আমিরকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাতে স্কোয়াডের সংখ্যা নেমে আসলো ১৪-তে। এরই মধ্যে স্পিনার আবরার আহমেদ ও টপ অর্ডার ব্যাটার কামরান গুলামকেও সরিয়ে দিয়েছে পিসিবি। 

২৮ বছর বয়সী আমির জামাল এই বছরের শুরুতে চোটগ্রস্ত হন ইংল্যান্ডে কাউন্টি খেলার সময়। তাকে এখন লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে। 

পাকিস্তান আগেই ঘোষণা দিয়েছে, সিরিজের প্রথম টেস্টে পুরোপুরি পেস আক্রমণ নির্ভর একাদশ সাজাবে তারা। বামহাতি শাহীন আফ্রিদির সঙ্গে থাকবেন নাসিম শাহর সঙ্গে থাকবেন খুররম শেহজাদ ও মির হামজা। 

একাদশে জায়গার জন্য এই গ্রুপটাকেই চ্যালেঞ্জে জানানোর কথা ছিল জামালের। যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে দারুণভাবে নজর কেড়েছিলেন। কিন্তু ইনজুরির কারণে ডানহাতি পেসারকে নতুন করে দলে ডাক পাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে।  

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তান এখন ছয় নম্বরে অবস্থান করছে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট। 

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহামম্দ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সায়েম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহীন আফ্রিদি। 

/এফআইআর/  
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম